মাদারীপুরে শহীদ জুলাই দিবস উপলক্ষে আলোচনা সভা
জুলাই শহীদ দিবস ২০২৬ উপলক্ষে মাদারীপুরের কালকিনি ও ডাসারে যথাযোগ্য মর্যাদায় নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হয়েছে। বৃহস্পতিবার সকালে কালকিনি ও ডাসার দুই উপজেলা প্রশাসনের আয়োজনে জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পার্ঘ্য অর্পণ, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে জুলাই আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহগনশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান খোকন তালুকদার , উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল আরেফিন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোঃ ফজলুল হক বেপারী, সাবেক সাধারন সম্পাদক মাহাবুব হোসেন মুন্সি, বিআরডিবির চেয়ারম্যান মিজানুর রহমান বেপারী, ডাসার উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকিয়া সুলতানা, ডাসার বিএনপির আহব্বায়ক আলাউদ্দিন তালুকদারসহ উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। বক্তারা জুলাই আন্দোলনের শহীদদের আত্মত্যাগের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং তাঁদের আদর্শ ধারণ করে গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।



আপনার মতামত লিখুন