খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

মিলাদ, দোয়া ও মতবিনিময়ের মাধ্যমে নির্বাচনী গণসংযোগের সূচনা করলেন ফারুক আহমেদ খান

ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি
প্রকাশিত: শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬, ৯:২০ অপরাহ্ণ
মিলাদ, দোয়া ও মতবিনিময়ের মাধ্যমে নির্বাচনী গণসংযোগের সূচনা করলেন ফারুক আহমেদ খান

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে ফরিদগঞ্জ উপজেলার ৩নং সুবিদপুর পূর্ব ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী ফারুক আহমেদ খান নিজ এলাকায় মিলাদ ও দোয়া মাহফিল এবং এলাকাবাসীর সঙ্গে মতবিনিময় সভার আয়োজন করেছেন।

 

১৭ জুলাই তেলিসাইর পূর্ব পাড়া কেন্দ্রীয় জামে মসজিদে আয়োজিত এ কার্যক্রমের আনুষ্ঠানিকতা শুরু করেন ফারুক আহমেদ খাঁন। পরে মিলাদ মাহফিল ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। এ সময় দেশ, জাতি, এলাকার শান্তি-সমৃদ্ধি এবং আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ার জন্য মহান আল্লাহর দরবারে বিশেষ মোনাজাত করা হয়।

দোয়া মাহফিল শেষে ফারুক আহমেদ খান এলাকাবাসীর সঙ্গে মতবিনিময় করেন। তিনি উপস্থিত বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কুশল বিনিময় করে এলাকার উন্নয়ন, জনসেবা, শিক্ষা, মাদক নিয়ন্ত্রণ, ইভটিজিং, যোগাযোগ ব্যবস্থা ও সামাজিক সম্প্রীতি বজায় রাখাসহ বিভিন্ন বিষয়ে মতামত শোনেন।

 

এ সময় ফারুক আহমেদ খান বলেন, এলাকার মানুষের ভালোবাসা, আস্থা ও দোয়াই তার চলার পথের অনুপ্রেরণা। জনগণের সমর্থন ও সহযোগিতা নিয়ে এলাকার সার্বিক উন্নয়নে কাজ করতে চান তিনি। ভবিষ্যতেও সাধারণ মানুষের পাশে থেকে জনকল্যাণে নিজেকে নিয়োজিত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

 

তিনি আরও বলেন, বিগত ১৭ বছর ধরে রাজনৈতিক জীবনে আমি নানা ধরনের মামলা-হামলা, জেল জুলুম, নির্যাতন ও প্রতিকূল পরিস্থিতির মুখোমুখি হয়েছি। তবুও দলের আদর্শ ও নীতির প্রতি অবিচল থেকে ফরিদগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হিসেবে আমার ওপর অর্পিত দায়িত্ব নিষ্ঠা, সততা ও আন্তরিকতার সঙ্গে পালনের চেষ্টা করেছি। ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে থেকে সবসময় দল এবং সাধারণ মানুষের কল্যাণকে অগ্রাধিকার দিয়েছি।

আগামীতেও জনগণের ভালোবাসা, দোয়া ও সমর্থন নিয়ে এলাকার সার্বিক উন্নয়ন এবং মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রাখতে চাই। আমি বিশ্বাস করি, জনগণের আস্থা ও সহযোগিতাই একজন জনপ্রতিনিধির সবচেয়ে বড় শক্তি। তাই সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি।

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।