গণহত্যার বিচারের দাবিতে চৌমুহনীতে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল
জুলাই গণহত্যার বিচার এবং জুলাই সনদ দ্রুত বাস্তবায়নের দাবিতে নোয়াখালীর চৌমুহনীতে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, নোয়াখালী জেলা উত্তর শাখা।
শুক্রবার (১৭ জুলাই) বিকেল ৪টায় জুলাই গণহত্যা দিবসের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে আয়োজিত এ কর্মসূচিতে ছাত্রশিবিরের নেতাকর্মীরা অংশ নেন। বিক্ষোভ মিছিলটি চৌমুহনীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে বক্তারা বলেন, জুলাই গণহত্যার সঙ্গে জড়িতদের দ্রুত বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। পাশাপাশি, জুলাই সনদ দ্রুত বাস্তবায়নের মাধ্যমে শহীদ ও আহতদের প্রতি রাষ্ট্রের অঙ্গীকার পূরণ করার আহ্বান জানান তারা।
এ সময় বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নোয়াখালী জেলা উত্তর শাখার সভাপতি মুজাহিদুল ইসলাম, সাবেক সভাপতি ফরহাদ, ছাত্রনেতা দাউদ ইসলাম এবং আমিনুল ইসলাম।
বক্তারা গণহত্যার বিচার ও জুলাই সনদের বাস্তবায়নের দাবিতে ঐক্যবদ্ধ আন্দোলন অব্যাহত রাখারও ঘোষণা দেন।



আপনার মতামত লিখুন