খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

বেনাপোলে আর্জেন্টিনা ভক্তদের মেগা মোটরসাইকেল শোডাউন, অংশ নিল প্রায় ২০০ মোটরসাইকেল

বেনাপোল প্রতিনিধি
প্রকাশিত: শনিবার, ১৮ জুলাই, ২০২৬, ১১:২৯ অপরাহ্ণ
বেনাপোলে আর্জেন্টিনা ভক্তদের মেগা মোটরসাইকেল শোডাউন, অংশ নিল প্রায় ২০০ মোটরসাইকেল

বিশ্বকাপ ফুটবলের ফাইনালকে সামনে রেখে যশোরের শার্শা উপজেলায় আর্জেন্টিনা সমর্থকদের অংশগ্রহণে এক বর্ণাঢ্য মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ জুলাই) বিকেল ৫টায় বেনাপোল বাইকারহুডের আয়োজনে এ শোডাউন অনুষ্ঠিত হয়।

শোডাউনটি বেনাপোল বলফিল্ড থেকে শুরু হয়ে বেনাপোল চেকপোস্ট ও নোম্যান্সল্যান্ড এলাকা অতিক্রম করে নাভারণ বাজার প্রদক্ষিণ শেষে বেনাপোল পৌর গেটে এসে শেষ হয়। এতে প্রায় ২০০টি মোটরসাইকেল অংশ নেয়। পুরো শোডাউনজুড়ে অংশগ্রহণকারীরা আর্জেন্টিনার জার্সি পরে এবং নীল-সাদা পতাকা হাতে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করেন।
অনুষ্ঠানের উদ্যোগ নেন বেনাপোল বাইকারহুডের পরিচালক জাহিদুল ইসলাম জাহিদ। আয়োজনে সহযোগিতা করেন সংগঠনটির অ্যাডমিন শহিদুল ইসলাম শহিদ, মফিজুর রহমান, মেহেদী হাসান মোঃ জমির হোসেন ও আতিকুজ্জামান রিমু।
আয়োজক জাহিদুল ইসলাম জাহিদ বলেন, “বিশ্বকাপ ফুটবলের ফাইনালকে ঘিরে আজ শার্শা উপজেলার বিভিন্ন এলাকা থেকে আর্জেন্টিনা তথা লিওনেল মেসির সমর্থকরা একত্রিত হয়েছেন। প্রায় ২০০ মোটরসাইকেল নিয়ে আমরা বেনাপোল বলফিল্ড থেকে যাত্রা শুরু করে চেকপোস্ট, নোম্যান্সল্যান্ড ও নাভারণ বাজার প্রদক্ষিণ শেষে বেনাপোলে ফিরে আসি। আমাদের উদ্দেশ্য ছিল শান্তিপূর্ণ ও শৃঙ্খলাবদ্ধভাবে প্রিয় দলের প্রতি ভালোবাসা প্রকাশ করা। ইনশাআল্লাহ, সবাই মিলে ফাইনাল ম্যাচ উপভোগ করবো এবং আশা করছি আর্জেন্টিনা শিরোপা জিতবে।”
বেনাপোল ক্রীড়া সংস্থার সেক্রেটারি রায়হানুজ্জামান দীপু বলেন, “ম্যারাডোনার সময় থেকেই আমরা আর্জেন্টিনার সমর্থক। ২০২২ সালে মেসির হাত ধরে বিশ্বকাপ জয়ের স্মৃতি এখনো আমাদের অনুপ্রাণিত করে। আশা করছি এবারও ফাইনালে স্পেনকে হারিয়ে আর্জেন্টিনা বিশ্বকাপ শিরোপা জিতবে। সেই প্রত্যাশা থেকেই আমরা এই মোটরসাইকেল শোডাউনের আয়োজন করেছি।”
আর্জেন্টিনা সমর্থক মো. ওমর ফারুক বলেন, “এত বড় আয়োজনের অংশ হতে পেরে আমরা আনন্দিত। আমরা শতভাগ আশাবাদী, আর্জেন্টিনা ও মেসি আবারও বিশ্বকাপ জয়ের আনন্দ উপহার দেবে।”
বিশ্বকাপের ফাইনালকে ঘিরে বেনাপোল ও শার্শা এলাকার আর্জেন্টিনা সমর্থকদের এই ব্যতিক্রমী আয়োজন স্থানীয় মানুষের দৃষ্টি আকর্ষণ করে। শোডাউন চলাকালে সড়কের দুই পাশে দাঁড়িয়ে অসংখ্য মানুষ অংশগ্রহণকারীদের উৎসাহ দেন এবং অনেকেই ছবি ও ভিডিও ধারণ করেন

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।