খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

কাশিয়াডাঙ্গায় চেকপোস্টে ৩ মাদক কারবারি গ্রেপ্তার

রাজশাহী ব্যুরো
প্রকাশিত: রবিবার, ১৯ জুলাই, ২০২৬, ৪:০২ অপরাহ্ণ
কাশিয়াডাঙ্গায় চেকপোস্টে ৩ মাদক কারবারি গ্রেপ্তার

রাজশাহী মহানগরীতে যৌথ বিশেষ চেকপোস্ট অভিযানে তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)। এ সময় তাদের কাছ থেকে ফেন্সিডিল,গাঁজা, নগদ টাকা, মোবাইল ফোন ও একটি মাইক্রোবাস জব্দ করা হয়েছে।

শনিবার (১৮ জুলাই) সন্ধ্যা পৌনে ৭টার দিকে কাশিয়াডাঙ্গা মোড়ে

(রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়ক) কাশিয়াডাঙ্গা থানা পুলিশ ও ট্রাফিক বিভাগের যৌথ অভিযানে তাদের আটক করা হয়।
গ্রেপ্তাররা হলেন—ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের আগানগর কাঠুরিয়া গ্রামের মো. নাদিম ওরফে ফাহিম (২৬), রাজশাহী মহানগরীর দামকুড়া থানার খোলাবোন আন্ধাকোঠা গ্রামের মো. মুরাদ (২১) এবং নতুন কসবা গ্রামের মো. হৃদয় আলী (২২)।

পুলিশ জানায়, ফাহিমের কাছ থেকে এক বোতল ফেন্সিডিল, মাদক বিক্রির ১৬ হাজার ৫০০ টাকা,দুটি মোবাইল ফোন ও একটি মাইক্রোবাস জব্দ করা হয়। মুরাদের কাছ থেকে ১১ গ্রাম গাঁজা ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। এছাড়া হৃদয়ের কাছ থেকে একটি মোবাইল ফোন জব্দ করা হয়।
পুলিশের তথ্যমতে, ফাহিমের বিরুদ্ধে এর আগে ঢাকার পল্টন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রয়েছে।

গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে কাশিয়াডাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।