গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি কামরুজ্জামান রতন
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন মুন্সীগঞ্জ -৩ আসনের সংসদ সদস্য মোঃ কামরুজ্জামান রতন, এমপি।
শনিবার বেলা সাড়ে এগারটায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন তিনি এসময় হাসপাতালে চিকিৎসাধীন রোগী ও রুগীর স্বজনদের সাথে কথা বলেন এবং খোঁজ খবর নেন। এবং হাসপাতালের জনবল সংকট সহ বিভিন্ন সমস্যার বিষয়ে মুন্সীগঞ্জ সিভিল সার্জন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ও কর্তব্যরত চিকিৎসক সাথে কথা বললে।
এসময় সমস্যা নিরসনে দ্রুত সংশ্লিষ্টদের অবগত করে সমাধানের আশ্বাস প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জের সিভিল সার্জন ডা. সাজেদা বেগম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শারমিন আহামেদ তিথী, স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক নুসরাত ফাজানা খান, সংসদ সদস্যের সহধর্মিণী নূরে জান্নাত রস্নী প্রমূখ।
পরিদর্শন কালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমপি কামরুজ্জামান রতন বলেন, হাসপাতালে পরিবেশ চিকিৎসা সেবা নিশ্চিত করেতে সরকারের সক্ষমতা ও আন্তরিকতার মধ্যে বিন্দু পরিমান গ্যাপ পাবেন না- ইতিমধ্যে সরকার ৫০ সিট হাসপাতাল থেকে ১০০ সিটে রুপান্তরিত করছে। দীর্ঘদিন ক্ষোভের কারনে আমরা একানে এসে সংশ্লিষ্টদের কাছে জানলাম,গার্ফ সিকোরিটি সার্ভিস নামে আউট সোর্সসিং কোম্পানি মুন্সীগঞ্জ জেলায় ৬৭ জন আউট সোর্সসিং এর ঠিকাদারি নিয়েছে। এখানে অনিয়ম হয় এর প্রতিবাদ হলে প্রতিষ্ঠান টি হাইকোর্ট একটা মামলা করে দিয়ে বেতন গুলো বন্ধ করে দেয়। তখন গভমেন্ট কাকে বেতন দিবে। মামলার কারনে এক বছর যাবৎ আউট সোর্সসিং এর লোকজন বেতন পাচ্ছে না। এতে হাসপাতালে জনবল সংকট দেখা দিয়েছে। আউট সোর্সসিং জনবল উপর নির্বর করে হাসপাতালে পরিবেশ! তিনি স্থানীয় সাংবাদিকদের বলেন আপনারা এ সমস্যার মূলে যান, করা এর সাথে জরিত দেখুন। আমরা এ সমস্যা সমাধানের জন্য স্বাস্থ্য বিভিগের মন্ত্রণালয়ে যাবো। চিকিৎসা সেবা নিশ্চিত করতে সরকার আন্তরিক।
এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি নেতা মোতাহার হোসেন জাহাঙ্গীর, ভবেরচর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব নূরুল আমিন সরকার, উপজেলা যুবদলের সদস্য সচিব নাজির সিকদার সহ
স্থানীয় বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মী।



আপনার মতামত লিখুন