খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

বাংলাদেশ সাইক্লিং ফেডারেশনের যুগ্ম সম্পাদক নির্বাচিত হলপন বিপ্লব দে পার্থ

চট্টগ্রাম অফিস
প্রকাশিত: রবিবার, ১৯ জুলাই, ২০২৬, ৬:১১ অপরাহ্ণ
বাংলাদেশ সাইক্লিং ফেডারেশনের যুগ্ম সম্পাদক নির্বাচিত হলপন বিপ্লব দে পার্থ

বাংলাদেশ সাইক্লিং ফেডারেশনের ২৫ সদস্য বিশিষ্ট একটি অ্যাডহক কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন কহিনুর কেমিক্যাল কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক রেজাউল করিম এবং সাধারণ সম্পাদক জাতীয় স্বর্ণপদক প্রাপ্ত সাইক্লিস্ট পারভেজ হাসান। এতে যুগ্ম সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন চট্টগ্রামের সন্তান বাংলাদেশ জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক অ্যাসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির সদস্য বিপ্লব দে পার্থ। শুক্রবার ( ১৮ জুলাই ) জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক মো. দৌলতুজ্জামান খাঁন স্বাক্ষরিত এক চিঠিতে ২৫ সদস্য বিশিষ্ট কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন কহিনুর কেমিক্যাল কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক রেজাউল করিম এবং সাধারণ সম্পাদক জাতীয় স্বর্ণপদক প্রাপ্ত সাইক্লিস্ট পারভেজ হাসান।

 

 

চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ধলই ইউনিয়নের সন্তান বিপ্লব নিজেও একজন খেলোয়াড় এবং চট্টগ্রামের ক্রীড়াঙ্গনের সঙ্গে দীর্ঘদিন সম্পৃক্ত। তিনি চট্টগ্রামের ক্রীড়াঙ্গনের উন্নয়নে কাজ করছেন। বিপ্লব দে পার্থ বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে ধন্যবাদ জানাই আমাকে এই দায়িত্ব দেওয়ার জন্য। সাইক্লিং এর উন্নয়ন এবং আন্তর্জাতিকভাবে বাংলাদেশ যেন নিজের গৌরব ফিরিয়ে আনতে পারে, সেই লক্ষ্যে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করবো। এই সরকার ক্রীড়াবান্ধব সরকার। সরকার ক্রীড়াকে পেশা হিসেবে নেওয়ার জন্য ক্রীড়াবিদদের উৎসাহিত করছে। আমরাও ক্রীড়াঙ্গনের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনবো। জাতীয় ক্রীড়া পরিষদের চিঠিতে বলা হয়, অ্যাডহক কমিটি আদেশ জারির পরবর্তী ৩ মাসের মধ্যে নির্বাচন সম্পন্ন করে নির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করবে।

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।