খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

চট্টগ্রাম শিক্ষাবোর্ড চেয়ারম্যানের কাছে দাবি নিয়ে স্মারকলিপি এইচএসসি পরীক্ষার্থীরা

চট্টগ্রাম অফিস
প্রকাশিত: রবিবার, ১৯ জুলাই, ২০২৬, ৬:১৪ অপরাহ্ণ
চট্টগ্রাম শিক্ষাবোর্ড চেয়ারম্যানের কাছে দাবি নিয়ে স্মারকলিপি এইচএসসি পরীক্ষার্থীরা

চট্টগ্রাম শিক্ষাবোর্ডের চেয়ারম্যানের কাছে পরীক্ষা দ্রুততম সময়ের মধ্যে শুরু এবং যৌক্তিক বিরতি দিয়ে পরীক্ষার রুটিন তৈরি করার জন্য স্মারকলিপি দিয়েছেন বন্যা পরিস্থিতিতে ২০২৬ সালের স্থগিত হওয়া এইচএসসি পরীক্ষার্থীদের একটি প্রতিনিধি দল। রোববার ( ১৯ জুলাই ) বেলা সাড়ে ১১টার দিকে চট্টগ্রাম কলেজ, মহসিন কলেজ, সরকারি সিটি কলেজ ও ক্যান্টনমেন্ট পাবলিক কলেজের বেশকিছু পরীক্ষার্থী শিক্ষাবোর্ডে এ স্মারকলিপি দেন। এসময় তারা পরীক্ষা দ্রুততম সময়ের শুরু এবং যৌক্তিক বিরতি দিয়ে পরীক্ষার রুটিন তৈরি করার জন্য চেয়ারম্যানের কাছে দাবি জানান। শিক্ষাবোর্ডের চেয়ারম্যান তাদের স্মারকলিপি গ্রহণ করেন এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে সোমবার পৌঁছাবেন বলে নিশ্চয়তা দিয়েছেন।

 

চট্টগ্রাম শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক পারভেজ সাজ্জাদ চৌধুরী বলেন, চট্টগ্রাম কলেজ, মহসিন কলেজ, সরকারি সিটি কলেজের শিক্ষার্থীদের প্রতিনিধিরা এসেছিলেন বেশকিছু দাবি নিয়ে। পরে তাদের দাবি চেয়ারম্যান গ্রহণ করেছেন এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলাপ আলোচনা করে সিদ্ধান্ত জানাবেন বলে জানিয়েছেন। এসময় চট্টগ্রাম কলেজের এইচএসসি পরীক্ষার্থী এস এম নাজিফ নূর, মোহাম্মদ জাঈদুল কবির, মারুফ হোসেন তাসিন, মো. মাহতাবুর রহমান, শাদমান করিম, মো. হাসিবুল মজিত অয়ন, সরকারি সিটি কলেজের মো. জায়েদ চৌধুরী, মো. রইস জামাল ওয়াফি, তৌসিফ মাহমুদ ও ক্যান্টনমেন্ট পাবলিক কলেজের শাহরিয়ার হাশিম উপস্থিত ছিলেন।

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।