রাসিক প্রশাসকের সাথে বায়তুল মামুর জামে মসজিদ কমিটির সৌজন্য সাক্ষাৎ
রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন নগরীর আহম্মদপুর বায়তুল মামুর জামে মসজিদ কমিটির নেতৃবৃন্দ।
আজ রবিবার (১৯ জুলাই) দুপুর ১২টায় নগর ভবনে প্রশাসকের দপ্তরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে মসজিদ কমিটির নেতৃবৃন্দ মসজিদের সার্বিক কার্যক্রম, চলমান উন্নয়ন ও অবকাঠামোগত বিভিন্ন বিষয় প্রশাসকের কাছে তুলে ধরেন। এ সময় তারা মসজিদের উন্নয়ন কার্যক্রমে রাজশাহী সিটি কর্পোরেশনের সহযোগিতা কামনা করেন।
প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন মনোযোগ সহকারে নেতৃবৃন্দের বক্তব্য শোনেন এবং ধর্মীয় ও জনকল্যাণমূলক প্রতিষ্ঠানের উন্নয়নে সিটি কর্পোরেশনের সার্বিক সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশ্বাস দেন।
পরে দেশ ও জাতির কল্যাণ, নগরবাসীর সুখ-সমৃদ্ধি, রাজশাহী সিটি কর্পোরেশনের সার্বিক উন্নয়ন এবং প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন এর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।



আপনার মতামত লিখুন