রাজশাহীতে জুলাই মাসের টিসিবি পণ্য বিক্রি শুরু,পাবে পৌনে দুই লাখ পরিবার
নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখতে রাজশাহী জেলায় ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)র জুলাই/২০২৬ মাসের পণ্য বিক্রয় কার্যক্রম শুরু হয়েছে।
রবিবার (১৯ জুলাই) সকালে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজশাহীর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব কাজী শহিদুল ইসলাম।
জেলা প্রশাসন সূত্রে জানা যায়, জেলা প্রশাসন, রাজশাহী এর সার্বিক তত্ত্বাবধানে রাজশাহী মহানগরীসহ জেলার ৯টি উপজেলায় মোট ১ লক্ষ ৭৪ হাজার ৫৭টি পরিবারের মাঝে এই পণ্য বিক্রয় করা হবে।
এবার একজন উপকারভোগী পরিবার টিসিবির নির্ধারিত ভর্তুকি মূল্যে সর্বমোট ৩৯০ টাকায় যে পণ্যগুলো পাবেন-
ভোজ্য তেল ২ লিটার, প্রতি লিটার ১০০ টাকা দরে ২০০ টাকা, চিনি ১ কেজি ৭০ টাকা দরে এবং মসুর ডাল ২ কেজি প্রতি কেজি ৬০ টাকা দরে ১২০ টাকা।
রাজশাহী মহানগরীতে ৩৬ জনসহ জেলায় মোট ৮৩ জন ডিলারের মাধ্যমে এই পণ্য বিক্রয় কার্যক্রম চলবে।
উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ,টিসিবির আঞ্চলিক কর্মকর্তা ও সংশ্লিষ্ট ডিলারগণ উপস্থিত ছিলেন।



আপনার মতামত লিখুন