খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

রাজশাহী মোহনপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে বসতঘর ও সহায়তা বিতরণ করলেন রাজশাহীর জেলা প্রশাসক

মোস্তাফিজুর রহমান রানা
প্রকাশিত: সোমবার, ২০ জুলাই, ২০২৬, ১১:২৫ অপরাহ্ণ
রাজশাহী মোহনপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে বসতঘর ও সহায়তা বিতরণ করলেন রাজশাহীর জেলা প্রশাসক

রাজশাহীর মোহনপুর উপজেলা পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব কাজী শহিদুল ইসলাম।

আজ সোমবার ২০জুলাই২০২৬ইংদিনব্যাপী পরিদর্শনের অংশ হিসেবে তিনি মোহনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়, সহকারী কমিশনার (ভূমি) এর কার্যালয় এবং কেশরহাট পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেন। এ সময় তিনি বিভিন্ন দপ্তরের নথিপত্র ও সেবা কার্যক্রম ঘুরে দেখেন এবং সরকারি সেবা সহজীকরণে কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

পরে তিনি ২০২৫-২৬ অর্থবছরে মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে বাস্তবায়নাধীন বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা (পার্বত্য চট্টগ্রাম ব্যতীত)শীর্ষক কর্মসূচির আওতায় ঝালপুকুর ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পল্লীতে নবনির্মিত বসতঘর পরিদর্শন করেন। এ সময় তিনি পল্লীতে বসবাসরত ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের মানুষের সাথে সরাসরি কথা বলেন। তাদের চিকিৎসা, শিক্ষা ও জীবনমান সংক্রান্ত বিভিন্ন সমস্যার কথা শোনেন এবং তা দ্রুত সমাধানের আশ্বাস দেন।

বিকেল ৪টায় উপজেলা পরিষদ হলরুমে স্থানীয় জনগণ,রাজনৈতিক নেতৃবৃন্দ, সরকারি কর্মকর্তা, শিক্ষক ও সুধীজনদের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন জেলা প্রশাসক।

সভা শেষে উক্ত কর্মসূচির আওতায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবারের মাঝে বসতঘর, সেলাই মেশিন, বাইসাইকেল ও শিক্ষাবৃত্তি বিতরণ করা হয়।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।