দীর্ঘ চার মাস পর হত্যা মামলার আসামিকে গ্রেপ্তার করলো ফুলতলা থানা পুলিশ
ফুলতলার আলোচিত সাব্বির হত্যার দীর্ঘ চার মাস পর ১ও৩ নং আসামি কে পুলিশ গতরাতে গ্রেপ্তার করেছে গ্রেপ্তার সূত্রে জানা যায় খুলনা ফুলতলার আলোচিত সাব্বির হোসেন হত্যা মামলার এজহারভুক্ত এক ও তিন নং আসামিদের দীর্ঘ চার মাস পর গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে গ্রেফতার করতে সক্ষম হয়েছে ফুলতলার সাব ইন্সপেক্টর শফিউজামান ও তার সঙ্গীও ফোর্স।
আলোচিত সাব্বির হত্যার আসামিদের মধ্যে গ্রেফতারকৃতরা হলো ১ নং আজহারভূক্ত আসামী মাইন জুমারদার পিতা জাহাঙ্গীর জুমদ্দার এজহার ভুক্ত ৩ নং আসামি সুফিয়ান জমাদার পিতা জাহাঙ্গীর জমাদ্দার যাদের মধ্য ২ নং আসামী সিজান পিতা মাইন মাদ্দার পলাতক রয়েছে।
ফুলতলা থানা পুলিশ সূত্রে জানা যায় গতকাল রোববার গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে এজহারভুক্ত ১ ও ৩ নং আসামিকে আটক করতে সক্ষম হয়। আটকের পরের দিন রোজ সোমবার আসামি দ্বয়কে খুলনা আদালতে প্রেরনের মধ্য দিয়ে খুলনা জেলা কারাগারে পাঠানোর নির্দেশদেন খুলনার বিচারিক বেঞ্চ
আলোচিত সাব্বির হোসেন হত্যায় এক ও তিন নং আসামি গ্রেপ্তারের ঘটনায় এলাকায় চাঞ্চল্যকর অবস্থা সৃষ্টি হয়েছে এবং প্রকৃত দোষীদের কে যথাযথ বিচারের মধ্য দিয়ে সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছে অত্র এলাকার সাধারণ জনগণ এবং পলাতক এজাহার ভুক্ত ২ নং আসামী সিজান কে অতি দ্রুত গ্রেপ্তারের মধ্য দিয়ে বিচারের মুখোমুখি করার কথাও বলেছে ভুক্তভোগী পরিবার থেকে।



আপনার মতামত লিখুন