খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

গজারিয়ায় বিএনপি ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের নিয়ে খালের কচুরিপানা পরিষ্কার

গজারিয়া প্রতিনিধি
প্রকাশিত: মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬, ৪:২৭ অপরাহ্ণ
গজারিয়ায় বিএনপি ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের নিয়ে খালের কচুরিপানা পরিষ্কার

ভালো কাজের কোন রং নেই, আমরা ভালো কাজগুলো সবাই মিলেমিশে করবো,আমারা ভালো কাজের চিন্তা করে রেখেছি তা ইতিমধ্যে আমার দলের নেতাকর্মী নিয়ে করছি। আজকে জামায়াত ইসলামী, এসিপি, এবং নাগরিক অধিকার পরিষদ এর নেতাদের নিয় খালের কচুরিপানা পরিষ্কার দিয়ে শুরু করেছি পর্যায়ক্রমে উপজেলার সবরকম অসংগতি সমাধানে কাজ করবো। এতে আমি আশাকরি গজারিয়াবাসী শান্তিপূর্ণ পরিবেশে উপভোগ করবে।

মুন্সিগঞ্জের গজারিয়ার জনদুর্ভোগ লাগবে একাধিক দলের নেতাকর্মীদের নিয়ে নিজ হাতে মাথাভাঙা খালেন কচুরিপানা পরিস্কার কালে মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মোঃ কামরুজ্জামান রতন
এই কথা বলেন।

মঙ্গলবার(২১জুলাই)সকাল ১১ঘটিকায় উপজেলার ইমামপুর ইউনিয়নের মাথা ভাঙ্গা খালে স্থানীয় বিএনপি,জামায়েত ইসলামী,এনসিপি,গণঅধিকার পরিষদের নেতাকর্মী ও স্বেচ্ছাসেবী সংগঠন নদী খাল ও পরিবেশ রক্ষা কমিটির সদস্যদের নিয়ে কচুরিপানা পরিষ্কার করেন। এর আগে মাথাভাঙা এলাকায় গজারিয়া উপজেলা প্রশাসন, ও কয়েকটি রাজনৈতিক দলের নেতাকর্মী ও উপজেলাধীন স্বেচ্ছাসেবকদের নিয়ে মতবিনিময় করেন।

মতবিনিময় ও মাথাভাঙ্গা খালের কচুরিপানা পরিষ্কার কার্যক্রমে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী উম্মে হাফসা নাদিয়া, সংসদ সদস্যের সহধর্মিনী নূরে জান্নাত রশ্নি,জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য  প্রফেসর গিয়াস উদ্দিন, এম ইসহাক আলী,মুহাম্মদ মাসুদ ফারুক, গজারিয়া থানা কমিউনিটি পুলিশং কমিটির সভাপতি আলহাজ্ব আহসান উল্লাহ, জেলা যুবদলের সদস্য সচিব মোজাম্মেল হক মুন্না, সাবেক যুবদলের সাধারন সম্পাদক আসলামুজ্জোহা চৌধুরী তপন,
কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলনেতা সাইফুল শিকদার,উপজেলা জামায়াতের আমির মোঃ নুরে আলম, কেন্দ্রীয় গণঅধিকার পরিষদের সহ সাংগঠনিক সম্পাদক ফারুক হোসেন,উপজেলা এনসিপি’র আহবায়ক সেলিম মিয়া,বাউশিয়া ইউপি প্রশাসক এবাদুল্লাহ হক,বিএনপি নেতা নুরুল আমিন সরকার,মুক্তার হোসেন,গজারিয়া প্রেসক্লাবের সাধারন সম্পাদক শেখ নজরুল ইসলাম, নদী খাল ও পরিবেশ রক্ষা কমিটির সহ সভাপতি আজিজুল হক পার্থ,কোষাধ্যক্ষ আক্তারুজ্জামান শিকদার,সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন মিঞা সহ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ও স্বেচ্ছাসেবী সদস্যবৃন্দ।

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।