খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

জলাবদ্ধতা নিরসন ও নাগরিক সেবার মান বৃদ্ধিতে তৎপর রাসিক

মোস্তাফিজুর রহমান রানা
প্রকাশিত: মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬, ৫:৩৬ অপরাহ্ণ
জলাবদ্ধতা নিরসন ও নাগরিক সেবার মান বৃদ্ধিতে তৎপর রাসিক

পরিচ্ছন্ন, বাসযোগ্য ও জলাবদ্ধতামুক্ত নগরী গড়ার লক্ষ্যে রাজশাহী নগরজুড়ে পরিচ্ছন্নতা ও রক্ষণাবেক্ষণ কার্যক্রম জোরদার করেছে রাজশাহী সিটি করপোরেশন (রাসিক)।

বর্ষা মৌসুমকে সামনে রেখে নগরীর প্রধান সড়ক থেকে শুরু করে অলিগলি, ড্রেন ও নালা-নর্দমা পরিষ্কারে নিয়মিত অভিযান পরিচালনা করছেন রাসিকের পরিচ্ছন্নতাকর্মীরা। জমে থাকা আবর্জনা, পলিমাটি ও বর্জ্য অপসারণ করে পানি চলাচল স্বাভাবিক রাখা হচ্ছে। এতে একদিকে জনদুর্ভোগ কমছে, অন্যদিকে সুরক্ষিত হচ্ছে জনস্বাস্থ্য।

রাসিক সূত্রে জানা গেছে, বর্ষায় জলাবদ্ধতা এড়াতে ড্রেনেজ ব্যবস্থা সচল রাখার ওপর সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। নগরীর যেসব স্থানে পানি জমে যাওয়ার আশঙ্কা রয়েছে, সেসব স্থান চিহ্নিত করে অগ্রাধিকার ভিত্তিতে পরিষ্কার করা হচ্ছে। পাশাপাশি নিয়মিত মনিটরিংয়ের মাধ্যমে রক্ষণাবেক্ষণ কাজ অব্যাহত রয়েছে।

নাগরিকদের প্রতি আহ্বান জানিয়ে রাসিক কর্তৃপক্ষ বলছে, ড্রেন ও নালায় ময়লা-আবর্জনা না ফেললে বৃষ্টির পানি দ্রুত নিষ্কাশন সম্ভব হবে এবং নগরীর পরিবেশ আরও পরিচ্ছন্ন থাকবে। পরিচ্ছন্ন নগরী গড়তে নাগরিক সচেতনতা অত্যন্ত জরুরি।

রাজশাহী সিটি করপোরেশন জানিয়েছে, নাগরিকদের জন্য একটি নিরাপদ, পরিচ্ছন্ন ও বাসযোগ্য মহানগরী গড়ে তুলতে এ ধরনের পরিচ্ছন্নতা অভিযান ও অবকাঠামো রক্ষণাবেক্ষণ কার্যক্রম ভবিষ্যতেও ধারাবাহিকভাবে পরিচালিত হবে।

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।