খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

কাপ টার্গেটবল প্রতিযোগিতায় উভয় বিভাগে চ্যাম্পিয়ন বিজিবি

অনলাইন ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬, ৮:০৭ অপরাহ্ণ
কাপ টার্গেটবল প্রতিযোগিতায় উভয় বিভাগে চ্যাম্পিয়ন বিজিবি

বিশেষ প্রতিনিধি: ঢাকায় অনুষ্ঠিত ১ম অ্যাসোসিয়েশন কাপ টার্গেটবল প্রতিযোগিতা-২০২৬-এ বিজিবির পুরুষ ও নারী উভয় দলই চ্যাম্পিয়ন হওয়ার কৃতিত্ব অর্জন করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি।

২০ ও ২১ জুলাই ২০২৬ তারিখে ঢাকার রোলার স্কেটিং কমপ্লেক্সে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় দেশের বিভিন্ন সংস্থা ও ক্লাব অংশগ্রহণ করে। প্রতিযোগিতার পুরুষ বিভাগের ফাইনালে বিজিবি দল ২৪-১১ গোলে বাংলাদেশ পুলিশ টার্গেটবল ক্লাবকে পরাজিত করে শিরোপা জিতে নেয়। অপরদিকে নারী বিভাগের ফাইনালে বিজিবি দল ১৭-০৫ গোলে ভিএস স্পোর্টিং ক্লাব, ঢাকাকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

ফাইনাল ম্যাচে অসাধারণ নৈপুণ্য প্রদর্শনের স্বীকৃতিস্বরূপ বিজিবি পুরুষ দলের ল্যান্স নায়েক মো. মেহেদী হাসান এবং নারী দলের সিপাহী সানজিদা চৌধুরী জেবিন নিজ নিজ বিভাগের সেরা খেলোয়াড় নির্বাচিত হন।

এর আগেও বিজিবি টার্গেটবল অঙ্গনে সাফল্যের স্বাক্ষর রেখেছে। বিজয় দিবস টার্গেটবল প্রতিযোগিতায় বিজিবির পুরুষ দল বাংলাদেশ পুলিশ দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার কৃতিত্ব অর্জন করেছিল। সর্বশেষ এই দ্বৈত শিরোপা বিজিবির ধারাবাহিক সাফল্যেরই প্রতিফলন।

বিজিবি মহাপরিচালক বিজয়ী খেলোয়াড়, কোচ এবং সংশ্লিষ্ট সকলকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন। তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও বিজিবির খেলোয়াড়রা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ক্রীড়া ক্ষেত্রে আরও সাফল্য অর্জনের মাধ্যমে বাহিনী ও দেশের সুনাম সমুন্নত রাখবে।

উল্লেখ্য, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি ক্রীড়া ও শারীরিক সক্ষমতা উন্নয়নে বিজিবি সবসময় গুরুত্ব দিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় বিভিন্ন জাতীয় প্রতিযোগিতায় বিজিবির খেলোয়াড়রা নিয়মিতভাবে কৃতিত্বের স্বাক্ষর রেখে চলেছেন।

ঢাকার ডাক নিউজ/এস

 

 

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।