১৫৫ বছরে রাজশাহী অ্যাসোসিয়েশন, গৌরবময় ঐতিহ্য ধরে রাখার প্রত্যয়
রাজশাহীর ইতিহাস,ঐতিহ্য,শিক্ষা,সংস্কৃতি ও সামাজিক উন্নয়নের সঙ্গে দীর্ঘ ১৫৫ বছর ধরে জড়িয়ে থাকা প্রাচীন সংগঠন রাজশাহী অ্যাসোসিয়েশনের ১৫৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
মঙ্গলবার (২১ জুলাই)২০২৬ইং সন্ধ্যায় অ্যাসোসিয়েশনের নিজস্ব সভাকক্ষে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও রাজশাহী অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি মোহা. সবুর আলী। সভাপতির বক্তব্যে তিনি বলেন, “রাজশাহী অ্যাসোসিয়েশন শুধু একটি সংগঠন নয়, এটি রাজশাহীর দীর্ঘ সামাজিক ও সাংস্কৃতিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অংশ। ১৫৫ বছর ধরে নানা চড়াই-উতরাই পেরিয়ে সংগঠনটি মানুষের কল্যাণ ও সমাজের উন্নয়নে ভূমিকা রেখে চলেছে। সময়ের পরিবর্তনের সঙ্গে সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করে নতুন প্রজন্মকে এর সঙ্গে সম্পৃক্ত করতে হবে।
আলোচনা সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন হেরিটেজ রাজশাহীর সভাপতি মাহবুব সিদ্দিকী। তিনি বলেন, রাজশাহী অ্যাসোসিয়েশনের ১৫৫ বছরের ইতিহাস রাজশাহীর সামগ্রিক সামাজিক ও সাংস্কৃতিক ইতিহাসেরই একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি এ অঞ্চলের শিক্ষা, সংস্কৃতি ও জনকল্যাণের সঙ্গে নিবিড়ভাবে যুক্ত।
সভায় আরও বক্তব্য রাখেন অ্যাসোসিয়েশনের এডহক কমিটির সদস্য সচিব ও রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি হাসেন আলী, আজীবন সদস্য লিয়াকত আলী, আজীবন সদস্য আব্দুল আউয়াল খান চৌধুরী, এডহক কমিটির সদস্য এসএম রেজাউল ইসলাম ও ডঃসাবরিনা আনাম।
বক্তারা বলেন, রাজশাহী অ্যাসোসিয়েশনের দীর্ঘ পথচলা এ অঞ্চলের মানুষের ঐক্য, সামাজিক দায়বদ্ধতা ও সাংস্কৃতিক চেতনার প্রতিফলন। রাজশাহীর ইতিহাস ও ঐতিহ্য সংরক্ষণ, সাংস্কৃতিক চর্চার বিকাশ এবং তরুণ প্রজন্মকে সামাজিক কর্মকাণ্ডে যুক্ত করার ক্ষেত্রে অ্যাসোসিয়েশন আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
সভায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ডঃ ইফতিখারুল আলম মাসউদ, রাজশাহী বার অ্যাসোসিয়েশনের সভাপতি অ্যাডঃআবুল কাশেম, রেডার সভাপতি তৌফিকুল ইসলাম, ঔপন্যাসিক মঈন শেখ, অ্যাডঃরজব আলী, নতুন প্রভাত পত্রিকার সম্পাদক সোহেল মাহবুব সহ বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন।



আপনার মতামত লিখুন