খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

রাজশাহীতে দেড় কেজি হেরোইনসহ যুবক গ্রেফতার, বাজারমূল্য দেড় কোটি টাকা

মোস্তাফিজুর রহমান রানা
প্রকাশিত: বুধবার, ২২ জুলাই, ২০২৬, ৪:৩৫ অপরাহ্ণ
রাজশাহীতে দেড় কেজি হেরোইনসহ যুবক গ্রেফতার, বাজারমূল্য দেড় কোটি টাকা

রাজশাহীতে অভিযান চালিয়ে ১ কেজি ৫০০ গ্রাম হেরোইনসহ এক মাদক কারবারিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, রাজশাহী। উদ্ধারকৃত হেরোইনের আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৫০ লক্ষ টাকা।

আটককৃত ব্যক্তির নাম মো: ইকবাল হাসান (২৪)। তিনি রাজশাহীর পুঠিয়া পৌরসভার রামজীবনপুর গ্রামের মোঃ সাইদুল ইসলামের ছেলে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, গত ২১ জুলাই ২০২৬, সোমবার সকাল সাড়ে ১১টায় গোপন সংবাদের ভিত্তিতে গোদাগাড়ী মডেল থানাধীন দেওপাড়া ইউনিয়নের সারইল গ্রামে অভিযান পরিচালনা করা হয়। এ সময় চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহীগামী কর্ণফুলি (মহানন্দা স্পেশাল) বাসে তল্লাশি চালানো হয়।

বাসটি সারইল গ্রামে জনৈক বাদশা মিয়ার বাড়ির দক্ষিণ পাশে মহাসড়কের ওপর পৌঁছালে থামিয়ে তল্লাশি করা হয়। বাসের সর্ব পিছনের ৫ সিটের মাঝের সিটে বসা ইকবাল হাসানের কাছে থাকা একটি অ্যাশ রঙের স্কুল ব্যাগ থেকে হেরোইন উদ্ধার করা হয়।

প্রত্যক্ষদর্শী ও অধিদপ্তর সূত্রে জানা যায়, কাপড়ে মোড়ানো ও স্কচটেপ দিয়ে প্যাঁচানো ১৫টি স্বচ্ছ পলিথিন প্যাকেটে হেরোইন রাখা ছিল। প্রতিটি প্যাকেটে ১০০ গ্রাম করে মোট ১ কেজি ৫০০ গ্রাম বাদামী রঙের হেরোইন পাওয়া যায়। এ সময় তার কাছ থেকে একটি Samsung Galaxy A16 অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়।

এ ঘটনায় গোদাগাড়ী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ৮(গ) ও ৪১ ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে।

এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, রাজশাহী জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। এই মাদক চালানের মূলহোতা গডফাদারকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।