খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

চট্টগ্রাম সিএন্ডএফ ব্যবসায় প্রতিবন্ধকতা দূরীকরণে পরিষদ প্রতিশ্রুতিবদ্ধ : সভায় বক্তারা

চট্টগ্রাম অফিস
প্রকাশিত: বুধবার, ২২ জুলাই, ২০২৬, ৫:৪৫ অপরাহ্ণ
চট্টগ্রাম সিএন্ডএফ ব্যবসায় প্রতিবন্ধকতা দূরীকরণে পরিষদ প্রতিশ্রুতিবদ্ধ : সভায় বক্তারা

চট্টগ্রাম কাস্টমস্ এজেন্টস্ এসোসিয়েশনের সদস্যদের পরিচালনাধীন সিএন্ডএফ টাওয়ারের ১৪তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার আগ্রাবাদস্থ ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়। সিএন্ডএফ টাওয়ার পরিচালনা কমিটির আহ্বায়ক ও এসোসিয়েশনের ১ম সহসভাপতি মো: নুরুল আবছারের সভাপতিত্বে এবং এসোসিয়েশনের সাংস্কৃতিক সম্পাদক মো: শফিউল আজম খানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন এসোসিয়েশনের সভাপতি এসএম সাইফুল আলম, সাধারণ সম্পাদক ও টাওয়ার পরিচালনা কমিটির সদস্য সচিব মো: শওকত আলী। এসময় সদস্যদের পক্ষে বক্তব্য রাখেন এসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক কাজী মাহমুদ ইমাম (বিলু), ইন্টারনেট কর্পোরেশনের মো: আবু তাহের, এ টু জেড ইন্টারন্যাশনালের মো: আহসান, আরাস এন্টারপ্রাইজের খন্দকার লতিফুর রহমান (আজিম) ও জেকেএম ইন্টারন্যাশনাল এর কাজী আবদুল মাবুদ।

 

 

স্বাগত বক্তব্যে এসোসিয়েশনের সভাপতি এসএম সাইফুল আলম বলেন, এসোসিয়েশনের সদস্যদের কষ্টার্জিত অর্থে সিএন্ডএফ টাওয়ার নির্মিত হয়েছে। তাই ভবনটির যথাযথ রক্ষণাবেক্ষণ ও ব্যবস্থাপনা নিশ্চিত করা সকলের দায়িত্ব। তিনি জমি ক্রয় হতে ভবন নিমার্ণ পর্যন্ত দীর্ঘ পথ চলায় যাঁরা ত্যাগ, শ্রম, পরামর্শ ও নিরলস অবদান রেখে এ স্বপ্নকে বাস্তবে রূপ দিয়েছেন, তাঁদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। সাধারণ সম্পাদক মো: শওকত আলী বলেন, এসোসিয়েশনের ২য় প্রকল্পে আরেকটি সুউচ্চ ভবন নির্মাণের লক্ষ্যে সম্ভাব্যতা যাচাইয়ে জন্য তিনটি প্রতিষ্ঠানের সাথে আলোচনা চলছে। নতুন লাইসেন্সিং বিধিমালায় অধিক্ষেত্র সংযোজনের বিধানসহ সিএন্ডএফ এজেন্টদের স্বার্থবিরোধী বৈষম্যমূলক বিধান বাতিলের জন্য এনবিআর এ লিখিত প্রস্তাব দেয়া হয়েছে। সম্প্রতি অতিভারী বর্ষণে চট্টগ্রামের বিভিন্ন এলাকায় ক্ষতিগ্রস্থ মানুষদের সহায়তায় এসোসিয়েশন থেকে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ২৫ লক্ষ টাকার আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। তিনি আরও বলেন, সিএন্ডএফ ব্যবসার বিদ্যমান প্রতিবন্ধকতা দূরীকরণ ও সদস্যদের স্বার্থ সংরক্ষণে প্রয়োজনীয় সবধরনের কার্যকর পদক্ষেপ গ্রহণে বর্তমান পরিষদ প্রতিশ্রুতিবদ্ধ।

 

 

 

সভার সভাপতি মো: নুরুল আবছার ২০২৫ সালের আহ্বায়কের প্রতিবেদন উপস্থাপন করে বলেন, সদস্যদের অর্থায়নে নির্মিত এই ভবন রক্ষণাবেক্ষণ ও সুষ্ঠুভাবে পরিচালনায় টাওয়ার পরিচালনা কমিটি নিরলস কাজ করে যাচ্ছে। বর্তমানে একটি স্পেস ছাড়া ভবনের সব স্পেস ভাড়া দেয়া হয়েছে। সভায় ২০২৫ সালের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, ২০২৬ সালের প্রস্তাবিত বাজেট এবং ২০২৫ সালের জন্য প্রদত্ত আর্থিক সুবিধা সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়। এছাড়া, সিএন্ডএফ টাওয়ার পরিচালনা কমিটিতে সৈকত ট্রেডিং এজেন্সীজর মোঃ আবদুল হাই মাসুম, ফরচুন ট্রেডার্সের সাইফুল ইসলাম, এফ এন ট্রেডিং কর্পোরেশন লিঃ এর সৈয়দ আবু জাফর হেলাল-কে সদস্য হিসেবে নির্বাচিত করা হয় এবং কমিটির মেয়াদ তিন বছর পুনঃনির্ধারণের প্রস্তাব সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়।

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।