রাজশাহীতে ৭ দিনব্যাপী পুলিশের বিশেষ অভিযান শুরু |প্রথম দিনেই মাদকসহ ১২ জন গ্রেফতার
রাজশাহী রেঞ্জের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজশাহী জেলায় ৭ দিনব্যাপী বিশেষ অভিযান শুরু করেছে জেলা পুলিশ।
রাজশাহী রেঞ্জ ডিআইজি মোঃ আশিক সাঈদ এর নির্দেশনায় এবং পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছান এর প্রত্যক্ষ তত্ত্বাবধানে ২১ জুলাই থেকে ২৭ জুলাই পর্যন্ত এ অভিযান চলবে।
অভিযানের প্রথম দিনে গত ২১ জুলাই জেলার ৮টি থানা-গোদাগাড়ী, তানোর, মোহনপুর, পুঠিয়া,বাগমারা, দুর্গাপুর, চারঘাট, বাঘা ও জেলা গোয়েন্দা শাখা (ডিবি) যৌথ অভিযান পরিচালনা করে।
অভিযানে ২.৫ লিটার দেশীয় মদ, ১১০ পিস ইয়াবা ও ১৯০ গ্রাম গাঁজা উদ্ধারসহ মাদক মামলায় ৫ জন এবং গ্রেফতারি পরোয়ানামূলে ৭ জনসহ মোট ১২ জনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় পৃথক পৃথক মামলা রুজু করা হয়েছে বলে জেলা পুলিশ সূত্রে জানা গেছে।



আপনার মতামত লিখুন