খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

চট্টগ্রামে বিয়ের প্রলোভনে ধর্ষণের শিকার কলেজ শিক্ষার্থীকে, গ্রেফতার এনসিপি নেতা

চট্টগ্রাম অফিস
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬, ৬:১৭ অপরাহ্ণ
চট্টগ্রামে বিয়ের প্রলোভনে ধর্ষণের শিকার কলেজ শিক্ষার্থীকে, গ্রেফতার এনসিপি নেতা

চট্টগ্রামে এক কলেজছাত্রীকে বিয়ের প্রলোভন দেখিয়ে আবাসিক হোটেলে নিয়ে ধর্ষণের অভিযোগে করা মামলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম বন্দর থানার সংগঠক আফতাব মজুমদার ওরফে জয়কে (২৮) গ্রেফতার করেছে চান্দগাঁও থানা পুলিশ। ২২ জুলাই সন্ধ্যায় নগরীতে অভিযান চালিয়ে আফতাবকে আটক করে চট্টগ্রাম আদালতে পাঠানো হয়েছে। গ্রেফতারকৃত আফতাব নগরীর খুলশী থানার ওয়ারলেস মুরগীর ফার্ম এলাকার বাসিন্দা মোঃ আবছারের ছেলে।

 

মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী তরুণী নগরীর আগ্রাবাদ এলাকার একটি কলেজের উচ্চমাধ্যমিক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। প্রায় তিন মাস আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আফতাবের সঙ্গে তাঁর পরিচয় ও প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সম্পর্কের একপর্যায়ে গত ১৪ জুলাই রাতে বিয়ের কথা বলে ওই তরুণীকে ডেকে নেন আফতাব। পরে তাঁকে বহদ্দারহাট মোড়ের একটি আবাসিক হোটেলে নিয়ে বিয়ের প্রলোভনে শারীরিক সম্পর্ক স্থাপন করেন।
পরবর্তীতে ওই তরুণী বিয়ের জন্য আফতাবকে চাপ দিলে আফতাব তাঁর সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন। পরে খোঁজ নিয়ে ভুক্তভোগী তরুণী জানতে পারেন, আফতাব আগে থেকেই বিবাহিত এবং তাঁর সন্তান রয়েছে।

 

এ ঘটনায় ভুক্তভোগী তরুণী স্বজনদের সঙ্গে আলোচনা করে চান্দগাঁও থানায় লিখিত এজাহার দায়ের করেন। এজাহারে তিনি উল্লেখ করেন, প্রলোভন দেখিয়ে ও বিয়ের প্রতিশ্রুতি দিয়ে বিশ্বাস অর্জন করেই তাঁকে হোটেলে নিয়ে যাওয়া হয়। কিন্তু পরে বিয়ের কথা বলতেই অভিযুক্ত সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন করেন।
অভিযোগের ভিত্তিতে চান্দগাঁও থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে ভুক্তভোগী এটি মামলা রুজু করেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, ভুক্তভোগীর এজাহারের ভিত্তিতে মামলা দায়েরের পর অভিযান চালিয়ে আসামিকে গ্রেফতার করা হয়েছে। মামলার সুষ্ঠু তদন্ত চলছে এবং গ্রেফতারকৃত আসামিকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে আদালতে সোপর্দ করা হয়েছে।

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।