খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

গজারিয়ায় বাউশিয়া ইউপি নির্বাচন বানচালের চক্রান্তের প্রতিবাদে আলোচনা সভা

​স্টাফ রিপোর্টার
প্রকাশিত: শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬, ৬:৪৫ অপরাহ্ণ
গজারিয়ায় বাউশিয়া ইউপি নির্বাচন বানচালের চক্রান্তের প্রতিবাদে আলোচনা সভা

মুন্সীগঞ্জের গজারিয়ায় বাউশিয়া ইউনিয়ন পরিষদের নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদ এবং যথাসময়ে নির্বাচন আয়োজনের দাবিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

দীর্ঘ প্রায় ৯ বছর ধরে ভোটাধিকার থেকে বঞ্চিত স্থানীয় জনগণ এবার যেকোনো মূল্যে নির্বাচন আয়োজনের জোর দাবি জানিয়েছেন।

 

​শুক্রবার (২৪ জুলাই) বিকেলে মধ্য বাউশিয়া সরকার টাওয়ার সংলগ্ন বাগানে ‘স্বপ্নচূড়া ২০০৩’ নামের একটি সামাজিক সংগঠনের উদ্যোগে “বাউশিয়া ইউনিয়ন পরিষদের নির্বাচন চাই” শীর্ষক আলোচনা সভার আয়োজন করা হয়।

 

​সংগঠনটির সভাপতি ও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মাহাদী ইসলাম বাবুর সভাপতিত্বে সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন বাউশিয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক হাসমত আলী তাঁতী। বিশেষ আলোচক ছিলেন ইউনিয়ন বিএনপির সদস্য সচিব আব্দুল আহাদ মাস্টার।

 

​সভায় প্রধান আলোচক হাসমত আলী তাঁতী বলেন, “সীমানা সংক্রান্ত জটিলতার অজুহাতে দুটি ইউনিয়নে নির্বাচন বন্ধ থাকার কথা থাকলেও অদ্ভূতভাবে কেবল বাউশিয়া ইউনিয়ন পরিষদের নির্বাচন আটকে রাখা হয়েছে। যাদের জনসমর্থন নেই এবং যারা জানে নির্বাচন হলে নিশ্চিতভাবে তারা পরাজিত হবে তারাই একের পর এক রিট করে জনগণের ভোটাধিকার হরণ করছে। এবার আর তাদের সেই সুযোগ দেওয়া হবে না।”

 

​সভাপতির বক্তব্যে মাহাদী ইসলাম বাবু বলেন, “আইনের নানা মারপ্যাচে বাউশিয়ার মানুষ বিগত ৯ বছর ধরে ভোট দিতে পারছে না। সামনে সারাদেশে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণার প্রক্রিয়া চলছে অথচ এখানে আবারও নির্বাচন বানচালের অপচেষ্টা চালানো হচ্ছে। জনগণকে সাথে নিয়ে এবার সব ষড়যন্ত্র প্রতিহত করা হবে।”

 

​সুশীল সমাজের প্রতিনিধি আনিস দেওয়ান বলেন, “পতিত আওয়ামী লীগ সরকারের আমলে তৎকালীন সংসদ সদস্য মৃণাল কান্তি দাস ও সাবেক ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান প্রধানের মাধ্যমে এই রিট রিট খেলা শুরু হয়েছিল। এখনো একটি গোষ্ঠী নীল নকশা বাস্তবায়নের মাধ্যমে জনগণকে ভোটাধিকার থেকে দূরে রাখার চেষ্টা করছে। বর্তমান সংসদ সদস্য কামরুজ্জামান রতনের প্রতি আমাদের আহ্বান জনগণ যাতে তাদের পছন্দের প্রতিনিধি নির্বাচন করতে পারে তিনি যেন সেই ব্যবস্থা গ্রহণ করেন।”

 

​অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বাউশিয়া ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক জিলন সরকার, ইউনিয়ন সেচ্ছাসেবক দলের সভাপতি হাবীব উল্লাহ, মুন্সীগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম ও মহিলা দল নেত্রী লাবনী আক্তার বক্তব্য রাখেন।

 

​এ বিষয়ে জানতে বাউশিয়া ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা আতিকুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন,’ সীমানা সংক্রান্ত জটিলতার বিষয়টি যেটি আপনার শুনেছেন তা সঠিক। আমাদের কাছে এ বিষয়ে একটি মতামত চাওয়া হয়েছিল। বিষয়টি নিয়ে উচ্চ আদালতে মামলা চলমান। আমরা সে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি।

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।