খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

কালিয়াকৈরে ফ্লাইওভারের নিচে অবৈধ দখল, মাদক ও ছিনতাইয়ের অভিযোগ

কালিয়াকৈর ( গাজীপুর) প্রতিনিধি
প্রকাশিত: শনিবার, ২৫ জুলাই, ২০২৬, ৬:২৮ অপরাহ্ণ
কালিয়াকৈরে ফ্লাইওভারের নিচে অবৈধ দখল, মাদক ও ছিনতাইয়ের অভিযোগ

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর বাজার ফ্লাইওভারের নিচে অবৈধ স্ট্যান্ড, অস্থায়ী ব্যবসা ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ তুলে সেসব উচ্ছেদ আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নের দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও কালিয়াকৈর থানায় লিখিত আবেদন করেছেন স্থানীয় বাসিন্দারা।

লিখিত আবেদনে উল্লেখ করা হয়, দীর্ঘদিন ধরে ফ্লাইওভারের নিচে পিকআপ, কাভার্ডভ্যান ও রেন্ট-এ-কারের অবৈধ স্ট্যান্ড গড়ে উঠেছে। পাশাপাশি ইট, বালু, টিনসহ বিভিন্ন নির্মাণসামগ্রী মজুত, অস্থায়ী দোকানপাট বসানোর কারণে সড়কের একাংশ দখল হয়ে পড়েছে। এতে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছে,  প্রায়ই যানজটের পাশাপাশি পথচারীদের দুর্ভোগ বাড়ছে বলে অভিযোগ করা হয়েছে।

স্থানীয়দের অভিযোগ, রাতের বেলায় ওই এলাকায় মাদক সেবন ও বিক্রি, জুয়া, চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড সংঘটিত হয়। বিশেষ করে নারী পোশাকশ্রমিক, শিক্ষার্থী ও সাধারণ মানুষ রাতে চলাচলের সময় নিরাপত্তাহীনতায় ভোগেন।

এ অবস্থায় ফ্লাইওভারের নিচের অবৈধ দখল উচ্ছেদ, অবৈধ স্ট্যান্ড অপসারণ নিয়মিত পুলিশি টহল জোরদারের দাবি জানিয়েছেন তারা।

লিখিত আবেদনে সফিপুর বাজার এলাকার বাসিন্দা মো. খোকন আবেদনকারী হিসেবে স্বাক্ষর করেছেন।

সরেজমিনে দেখা যায়, ফ্লাইওভারের নিচে সারিবদ্ধভাবে পিকআপ, কাভার্ডভ্যান ও অন্যান্য যানবাহন পার্ক করা রয়েছে। এছাড়া ইট, বালু, টিনসহ বিভিন্ন নির্মাণসামগ্রী রাখার কারণে সড়কের একাংশ দখল হয়ে আছে, যা যান চলাচলে বিঘ্ন সৃষ্টি করছে।

স্থানীয় বাসিন্দারা জানান, সম্প্রতি সফিপুর এলাকায় এক গার্মেন্টসকর্মী ব্যাংক থেকে ৫ লাখ টাকা উত্তোলনের পর ছিনতাইয়ের শিকার হন। এছাড়া অতীতেও এলাকায় একাধিক ছিনতাই ও অপরাধের ঘটনা ঘটেছে বলে তারা দাবি করেন। তাদের অভিযোগ, রাতের বেলায় কিছু চালক ও হেলপার ফ্লাইওভারের নিচে অবস্থান করে মাদক সেবন করেন, যা অপরাধপ্রবণতা বৃদ্ধিতে ভূমিকা রাখছে বলে স্থানীয়দের ধারণা। তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তি বা স্ট্যান্ড পরিচালনাকারীদের বক্তব্য পাওয়া যায়নি।

সম্প্রতি সফিপুর এলাকায় ছিনতাইকারীদের ছুরিকাঘাতে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কর্মী শফিকুল ইসলাম বুলবুল (৫২) নিহত হন।

পুলিশ জানায়, কর্মস্থল থেকে বাড়ি ফেরার পথে তার মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে বাধা দেওয়ায় দুর্বৃত্তরা তাকে ছুরিকাঘাত করে। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় দুই সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়।

তারা আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলে পুলিশ জানিয়েছে।

স্থানীয়দের দাবি, সফিপুর ও মৌচাক এলাকায় মহাসড়কসংলগ্ন বিভিন্ন স্থানে অতীতেও ছিনতাই, ছুরিকাঘাতসহ একাধিক অপরাধের ঘটনা ঘটেছে। তাই জননিরাপত্তার স্বার্থে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন তারা।

এ বিষয়ে কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহিদুল ইসলাম বলেন, “এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ এইচ এম ফখরুল হোসাইন বলেন, “লিখিত আবেদনটি পেয়েছি। বিষয়টি সংশ্লিষ্ট দপ্তরের মাধ্যমে যাচাই-বাছাই করা হবে। কোথাও অবৈধ দখল বা জনদুর্ভোগের বিষয় প্রমাণিত হলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

আন্তর্জাতিক প্রীতি ম্যাচে পেরুকে ৪-১ গোলে বিধ্বস্ত করেছে যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক
প্রকাশিত: রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ৮:১৩ অপরাহ্ণ
আন্তর্জাতিক প্রীতি ম্যাচে পেরুকে ৪-১ গোলে বিধ্বস্ত করেছে যুক্তরাষ্ট্র

ঢাকার ডাক স্পোর্টস: যুক্তরাষ্ট্রের জাতীয় দলে অভিষেক হয়েছে কাভান সুলিভানের অভিষেক ম্যাচে পেরুর বিপক্ষে শুরুর একাদশে জায়গা করেই চমক দেখিয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত ফিলাডেলফিয়া ইউনিয়নের এই মিডফিল্ডার। শনিবার ওরল্যান্ডোর ইন্টারকো স্টেডিয়ামে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে পেরুকে ৪-১ গোলে বিধ্বস্ত করেছে যুক্তরাষ্ট্র।

অভিষেকের দিন সুলিভানের বয়স ছিল ১৬ বছর ৩৬৩ দিন। যুক্তরাষ্ট্রের জাতীয় দলের হয়ে অভিষেক হওয়া চতুর্থ সর্বকনিষ্ঠ খেলোয়াড় এখন তিনি।পেরুর বিপক্ষে ম্যাচে ৬২ মিনিট খেলেছেন সুলিভান। বিশ্বকাপের বিরতির পর থেকেই ফিলাডেলফিয়া ইউনিয়নের হয়ে নজর কেড়েছেন তিনি। চলতি মৌসুমে এমএলএসে ২৪ ম্যাচে ৭ গোলের পাশাপাশি করেছেন ১২টি সহায়তা

সুলিভানের দুর্দান্ত পারফরম্যান্সে ফিলাডেলফিয়াও ঘুরে দাঁড়িয়েছে। টানা ১১ ম্যাচ অপরাজিত থেকে ইস্টার্ন কনফারেন্সের তলানি থেকে উঠে এখন প্লে-অফের জায়গায় রয়েছে দলটি।