শ্রীপুরে প্রায় ৫০টি পরিবারের চলাচলের রাস্তা বন্ধ করে দেওয়ার অভিযো
গাজীপুরের শ্রীপুর উপজেলার ২নং গাজীপুর ইউনিয়নের নিজমাওনা গ্রামের আজিজ মার্কেট সংলগ্ন এলাকায় ১ নম্বর খাস খতিয়ানে থাকা প্রায় ৫০টি পরিবারের চলাচলের রাস্তা বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে প্রভাবশালী ব্যক্তি হাছান ডাক্তারের বিরুদ্ধে।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে প্রায় ৫০টি পরিবার এই রাস্তা দিয়ে চলাচল করে আসছে।
কিন্তু হঠাৎ করে রাস্তা বন্ধ করে দেওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন এলাকাবাসী।
মঙ্গলবার) ১ আগস্ট) বিষয়টি জানার পর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) নির্দেশে ২নং গাজীপুর ইউনিয়ন পরিষদের প্রশাসক মাহবুব আলম, ইউনিয়ন বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করেন।
কিন্তু অভিযোগ রয়েছে, পরিদর্শনের পরও সরকারি খাস জমির ওপর দিয়ে থাকা চলাচলের রাস্তা নেটজাল দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে।
প্রশ্ন হলো—সরকারি ১ নম্বর খাস খতিয়ানের জমির ওপর দিয়ে থাকা জনসাধারণের চলাচলের রাস্তা বন্ধ করে একজন ব্যক্তি কী প্রভাব দেখাতে চাইছেন?
সরকারি জমি ও জনসাধারণের চলাচলের রাস্তা নিয়ে এমন ঘটনা ঘটলে প্রশাসনের দ্রুত তদন্ত করে সরকারি সম্পত্তি রক্ষা এবং ৫০ পরিবারের চলাচলের ব্যবস্থা নিশ্চিত করা জরুরি।
প্রশাসনের কাছে এলাকাবাসীর দাবি—বিষয়টি সরেজমিনে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হোক এবং রাস্তা উন্মুক্ত করা হোক।



আপনার মতামত লিখুন