খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

চট্টগ্রামে বিএনপি’র দুই পক্ষের ধাওয়া-পাল্টাধাওয়া, মহাসড়কে যানজট

চট্টগ্রাম অফিস
প্রকাশিত: বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬, ৮:৪৮ অপরাহ্ণ
চট্টগ্রামে বিএনপি’র দুই পক্ষের ধাওয়া-পাল্টাধাওয়া, মহাসড়কে যানজট

চট্টগ্রামে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিকে কেন্দ্র করে দলটির দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। এতে কয়েকজন আহত হয়েছেন বলে স্থানীয় সূত্রে খবর পাওয়া যায়। মঙ্গলবার (১ সেপ্টেম্বর ) বিকেলে সীতাকুণ্ড পৌরসভা গেট এলাকায় এ ঘটনা ঘটে। এঘটনায় কয়েকজন আহত হয়েছেন বলেও জানা গেছে। এসময়
ধাওয়া-পাল্টাধাওয়ার মধ্যে পড়ে একটি ওষুধ কোম্পানির এক বিক্রয় প্রতিনিধিও মারধরের শিকার হয়েছেন। এ ঘটনায় ওই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে সাধারণ মানুষ ও পথচারীদের মধ্যে আতঙ্ক দেখা দেয়। এদিকে বিএনপির আরেক পক্ষের নেতাকর্মীরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করলে প্রায় ১০ কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়। এতে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে যোগ দিতে আসা বিএনপি নেতা আসলাম চৌধুরীর গাড়িও আটকা পড়ে বলে স্থানীয়রা জানান।

 

 

স্থানীয় সূত্র জানা যায় , প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিকে কেন্দ্র করে মঙ্গলবার সকাল থেকেই বিএনপির দুই পক্ষের নেতাকর্মীরা পৃথকভাবে অবস্থান নিতে শুরু করেন। একই স্থান ও সময়ে কর্মসূচি পালনের ঘোষণা থাকায় আগে থেকেই উত্তেজনা বিরাজ করছিল। একপর্যায়ে বিকেলে সীতাকুণ্ড পৌরসভা গেট এলাকায় দুই পক্ষ মুখোমুখি হলে উত্তেজনা বাড়ে। পরে কয়েক দফা ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এ সময় আসলাম চৌধুরীপন্থী অন্তত এক হাজার নেতা-কর্মী পৌরসভা গেট এলাকায় জড়ো হন। বৃষ্টির মধ্যেও তাঁরা মিছিল ও সমাবেশ করেন
অন্যদিকে কাজী সালাহউদ্দিনপন্থী নেতা-কর্মীরা বাঁশবাড়িয়া এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করেন। এতে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। সৃষ্টি হয় দীর্ঘ যানজট। স্থানীয়দের দাবি, যানজটে আটকা পড়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে যোগ দিতে আসা আসলাম চৌধুরীর গাড়িও। পরে মহাসড়কের প্রায় ১০ কিলোমিটার এলাকায় যানজট ছড়িয়ে পড়ে।

 

ঘটনার বিষয়ে সীতাকুণ্ড মডেল থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আলমগীর বলেন, ‘আমরা দুই পক্ষকে আলাদা সময়ে অনুষ্ঠান করার নির্দেশনা দিয়েছি। সার্বিক পরিস্থিতির ওপর আমাদের নজর রয়েছে। এই মুহূর্তে পুলিশের একটি টিম বাঁশবাড়িয়া মহাসড়কে ব্যারিকেড সরানোর কাজ করছে। দুই পক্ষের মধ্যে বিরোধের সূত্রপাত হয়েছে একই স্থান ও সময়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি ঘোষণা করাকে কেন্দ্র করে। এক পক্ষ চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক কাজী সালাহউদ্দিনের অনুসারী হিসেবে পরিচিত। অন্য পক্ষ বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও কেন্দ্রীয় সাবেক যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরীর অনুসারী। কর্মসূচিকে কেন্দ্র করে সংঘাতের আশঙ্কায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আগে থেকেই সতর্ক অবস্থানে ছিল। তবে মঙ্গলবার বিকেলে ধাওয়া-পাল্টাধাওয়া ও মহাসড়ক অবরোধের ঘটনায় সীতাকুণ্ডে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।