খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

রাজশাহী ইনডোর স্টেডিয়াম নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ভূমিমন্ত্রী

রাজশাহী ব্যুরো
প্রকাশিত: শনিবার, ২৫ জুলাই, ২০২৬, ৭:৩৮ অপরাহ্ণ
রাজশাহী ইনডোর স্টেডিয়াম নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ভূমিমন্ত্রী

রাজশাহীতে আধুনিক ক্রীড়া অবকাঠামো উন্নয়নের অংশ হিসেবে রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটনের উদ্যোগে নির্মাণ হতে যাচ্ছে রাজশাহী ইনডোর স্টেডিয়াম। শনিবার বিকেলে মহানগরীর বোয়ালিয়া ক্লাব সংলগ্ন নির্ধারিত স্থানে ফলক উন্মোচন করে নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় ভূমিমন্ত্রী মোঃ মিজানুর রহমান মিনু, এমপি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন। ফলক উন্মোচনের পর দোয়া ও মোনাজাত করা হয়। এরপর সেখানে বৃক্ষরোপণ করেন ভূমিমন্ত্রী, রাসিক প্রশাসক ও অন্যান্য অতিথিবৃন্দ।

উল্লেখ্য, রাজশাহী বিভাগীয় ও জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায বোয়ালিয়া ক্লাব সংলগ্ন স্থানে প্রায় ৮৯ লাখ ৬ হাজার ২৪১ টাকা ব্যয়ে রাজশাহী ইনডোর স্টেডিয়াম নির্মাণ কাজ বাস্তবায়ন করবে রাজশাহী সিটি কর্পোরেশন। এ ইনডোর স্টেডিয়ামে বাস্কেটবলসহ বিভিন্ন ইনডোর খেলাধুলার জন্য আধুনিক সুযোগ-সুবিধা সৃষ্টি হবে

অনুষ্ঠানে ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু বলেন, আজকে অত্যন্ত আনন্দের একটি দিন। অত্যন্ত সুন্দর এলাকায় রাজশাহী সিটি কর্পোরেশনের উদ্যোগে ইনডোর স্টেডিয়াম নির্মাণ করা হচ্ছে। ভূমি মন্ত্রণালয়ের অধীন রাজশাহী মহানগরীতে যে সমস্ত জায়গাগুলো পরিত্যক্ত অবস্থায় রয়েছে, সেগুলো দ্রুতই রাজশাহী সিটি কর্পোরেশনের উন্নয়ন কর্মকাণ্ডের জন্য হস্তান্তর করবো, ইনশাল্লাহ। রাজশাহীকে আরো সুন্দর নগরী গড়তে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের যে আশা, সেটি বাস্তবায়নে রাজশাহী সিটি কর্পোরেশনে বসে এখানকার যত উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠান রয়েছে, সকলকে সঙ্গে নিয়ে রাজশাহীকে আরো সুন্দর, সুখী ও সমৃদ্ধশালী হিসেবে মহানগরী হিসেবে গড়ে তুলবো।

ভূমিমন্ত্রী আরো বলেন, এই মুহুর্তে রাজশাহী সিটি কর্পোরেশনের কর্মকাণ্ড বাংলাদেশের মধ্যে সবচেয়ে উন্নত পর্যায়ের। এজন্য প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটনকে ধন্যবাদ জানাচ্ছি।

রাসিক প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের অনুশাসন বাস্তবায়নে রাজশাহীকে একটি পরিচ্ছন্ন, সুন্দর, সুবজ ও স্বাস্থ্যকর নগরী হিসেবে গড়ে তুলতে কাজ করে যাচ্ছি। আমি দায়িত্ব নিয়েই রাজশাহীর উন্নয়নে যে সকল অসমাপ্ত কাজ রয়েছে, সেগুলো সমাপ্ত করতে কাজ করছি। বেকারত্ব দূর করতে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির প্রচেষ্টা অব্যাহত রেখেছি।

তিনি আরো বলেন, রাজশাহী মহানগরীতে যে সকল জমি দখল অথবা পরিত্যক্ত অবস্থায় রয়েছে, সে সকল সরকারি জমি রাজশাহী সিটি কর্পোরেশনের অনুকূলে বরাদ্দ প্রদান করা হলে, সেখানে আমরা বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করতে পারবো। সরকারি জমিগুলোকে কাজে লাগিয়ে সিনিয়র সিটিজেনদের জন্য পার্ক, মহিলাদের জন্য ক্লাব নির্মাণ, পরিচ্ছন্নকর্মীদের জন্য আবাসন নির্মাণসহ নাগরিক সুবিধা বৃদ্ধি করতে চাই।

রাসিক প্রশাসক বলেন, ৩০টি ওয়ার্ডের মধ্যে ২৬টি জায়গা খেলার মাঠ হিসেবে প্রাথমিকভাবে সিলেকশন করা হয়েছে। আমরা আশা করছি ১৫ থেকে ১৬টি জায়গা খেলার মাঠ হিসেবে খেলার উপযুক্ত হিসেবে গড়ে তুলতে পারবো। এ লক্ষ্যে আমি ইতোমধ্যে ক্রীড়া মন্ত্রণালয়ে প্রস্তাব প্রেরণ করা হয়েছে।

অনুষ্ঠানে রাজশাহী মেট্রোপলিন পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির, রাজশাহীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সবুর আলী, রাজশাহী সিটি কর্পোরেশনের সচিব সোহেল রানা, তত্ত্বাবধায়ক প্রকৌশলী খায়রুল বাকের, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (ভারঃ) আহমদ আল মঈন পরাগ, প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সাহেল মোঃ নূর-ঈ-সাঈদ, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এফএএম আঞ্জুমান আরা বেগম, নির্বাহী প্রকৌশলী (উন্নয়ন) মাহমুদুর রহমান ইমন, নির্বাহী প্রকৌশলী (উন্নয়ন) নিলুফার ইয়াসমিন, নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) এবিএম আসাদুজ্জামান সুইট সহ প্রকৌশল বিভাগের প্রকৌশলীবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে রাজশাহী মহানগর বিএনপি দপ্তরের দায়িত্বে মুঈদুর রহমান মঈদ, রাজপাড়া থানা বিএনপির সভাপতি মিজানুর রহমান মিজান, কাশিয়াডাঙ্গা থানা বিএনপির সাধারণ সম্পাদক মজিউল আহসান হিমেলসহ সহ স্থানীয় নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।