তানোরে বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত পরোয়ানাভুক্ত আসামিসহ গ্রেফতার ৩
রাজশাহীর তানোর থানা পুলিশের বিশেষ অভিযানে ৩ মাসের সাজাপ্রাপ্ত পরোয়ানাভুক্ত আসামিসহ ৩ জনকে গ্রেফতার করা হয়েছে।
গত ২৫ জুলাই, ২০২৬ খ্রিঃ রাতে তানোর থানার এসআই মোঃ মাসউদ আলী, সঙ্গীয় এসআই মোঃ হাসমত আলী, এএসআই মোঃ শাহাদাত হোসেন ও এসআই মোঃ মহসিন আলম সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন।
অভিযানে গ্রেফতারকৃতরা হলেন-
মোঃ লিটন (৩০), পিতা- মোঃ আবু তাহির, সাং- কুন্দাইন, থানা- তানোর, জেলা- রাজশাহী। তিনি ০৩ মাসের সাজাপ্রাপ্ত পরোয়ানাভুক্ত আসামি।
মোঃ অসীম (২৮), পিতা- মোঃ আনসার আলী, সাং- আড়াদিঘী, থানা- তানোর, জেলা- রাজশাহী। তিনি পরোয়ানাভুক্ত আসামি।
মোঃ রাজিব, পিতা- মোঃ নঈমউদ্দিন, সাং- কুন্দাইন, থানা- তানোর, জেলা- রাজশাহী। তিনি নিয়মিত মামলার আসামি।
তানোর থানা সূত্রে ওসি মাসুদ পারভেজ জানান গ্রেফতারকৃত আসামিদের আজ বিজ্ঞ আদালতে পুলিশ এস্কটের মাধ্যমে প্রেরণ করা হয়েছে।



আপনার মতামত লিখুন