খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

চট্টগ্রামে কর্মচারীদের চাকুরী স্থায়ীকরণের দাবীতে মানববন্ধন সমাবেশ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: রবিবার, ২৬ জুলাই, ২০২৬, ৭:৪৮ অপরাহ্ণ
চট্টগ্রামে কর্মচারীদের চাকুরী স্থায়ীকরণের দাবীতে মানববন্ধন সমাবেশ ও স্মারকলিপি প্রদান

সরকারী প্রতিষ্ঠানে দীর্ঘদিনের দক্ষ দৈনিক মজুরী ভিত্তিক ও মাস্টাররোলের কর্মচারীদের বিনা কারণে চাকরিচ্যুত এবং আউটসোর্সিং প্রক্রিয়ায় স্থানান্তরের প্রতিবাদে ও দৈনিক ভিত্তিক সাময়িক শ্রমিক নিয়োজিতকরণ নীতিমালা-২০২৫ বাতিল করে স্ব স্ব প্রতিষ্ঠানে বয়স শিথিল করে স্থায়ীকরণের দাবীতে আজ ২৬ জুলাই রোববার চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে মানববন্ধন সমাবেশের আয়োজন করা হয়।

 

 

বাংলাদেশ দৈনিক মজুরী ভিত্তিক কর্মচারী সমিতি চট্টগ্রাম জেলা শাখার নেতৃবৃন্দরা মানববন্ধনের আয়োজন করেন। শেষে নেতৃবৃন্দরা তাদের দাবী বাস্তবায়নে চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার মাধ্যমে সরকারের কাছে স্মারকলিপি প্রদান করেন। মানববন্ধন সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারী সমিতি কেন্দ্রীয় কমিটির আহবায়ক মোহাম্মদ বোরহান উদ্দিন, যুগ্ম আহবায়ক কাজী সিরাজুল ইসলাম, চট্টগ্রাম বিভাগীয় কমিটির আহবায়ক ওমর ফারুক, সিনিয়র যুগ্ম আহবায়ক জসিম উদ্দিন, যুগ্ম আহবায়ক শরীফুল আলম জনি, সদস্য ইউসুফ সরকার, সুমন কুমার মল্লিক, মোহাম্মদ আলী, তন্ময় সাহা, জহিরুল ইসলাম, শহীদুল ইসলাম, মোঃ আজাদসহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের কর্মচারীবৃন্দ।

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।