খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

চাঁপাইনবাবগঞ্জে ফিজিওথেরাপি সেন্টার উদ্বোধনে- ডিআইজি

রাজশাহী ব্যুরো
প্রকাশিত: সোমবার, ২৭ জুলাই, ২০২৬, ৫:২৬ অপরাহ্ণ
চাঁপাইনবাবগঞ্জে ফিজিওথেরাপি সেন্টার উদ্বোধনে- ডিআইজি

চাঁপাইনবাবগঞ্জে অবস্থিত পুলিশ হাসপাতালে অফিসার ও ফোর্সের কল্যাণে স্থাপিত ফিজিওথেরাপি সেন্টার-এর শুভ উদ্বোধন করেন রাজশাহী রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) মোঃ আশিক সাঈদ।

রবিবার (২৬ জুলাই) ২০২৬ বিকাল ৪:৩০ ঘটিকায় পুলিশ লাইনসে এই হাসপাতালের উদ্বোধন করেন তিনি। এই সময় তিনি সংক্ষিপ্ত বক্তব্যে বলেন,চিকিৎসা সেবা হলো মানুষের মৌলিক অধিকার, যা নিশ্চিত করে সুস্থ জীবন ও রোগমুক্ত সমাজ। স্বাস্থ্যই সকল সুখের মূল। তাই প্রতিটি মানুষের দোরগোড়ায় মানসম্মত চিকিৎসা সেবা পৌঁছে দেওয়া রাষ্ট্র ও সমাজের দায়িত্ব।ডাক্তার ও স্বাস্থ্যকর্মীরা হলেন সমাজের প্রকৃত সেবক। তারা নিবেদিতপ্রাণ হয়ে দিনরাত মানুষের জীবন বাঁচান। চিকিৎসায় অর্থের চেয়ে রোগীর প্রতি মানবিক আচরণ ও সঠিক সেবা বেশি প্রয়োজন।

উদ্বোধন শেষে ডিআইজি এবং তাঁর সহধর্মিণী মিসেস. শামীম আরা হক, উপদেষ্টা, পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), রাজশাহী রেঞ্জ, পুলিশ লাইনস প্রাঙ্গণে বৃক্ষরোপণ করেন। এই সময় তিনি বলেন,পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ কর্মসূচি অত্যন্ত জরুরি। এটি বায়ুমণ্ডলের তাপমাত্রা কমায়, অক্সিজেনের মাত্রা বাড়ায় এবং প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। দেশের সকল নাগরিকে অনন্ত ১ করে চারা রোপণ ও পরিচর্যার আহ্বান জানান তিনি।

পরবর্তীতে পুলিশ লাইনস মাঠ, চাঁপাইনবাবগঞ্জে পুলিশ সুপার কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলার শুরু থেকে শেষ পর্যন্ত গ্যালারিতে বসে খেলা দেখেন ক্রীড়া প্রেমী এই পুলিশ কর্মকর্তা। খেলা শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ডিআইজি, রাজশাহী রেঞ্জ বিজয়ী ও রানার-আপ দলের খেলোয়াড়দের মাঝে ট্রফি ও পুরস্কার বিতরণ করেন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাঁর সহধর্মিণী শামীম আরা হক।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ডিআইজি তাঁর বক্তব্যে পুলিশ সদস্যদের শারীরিক ও মানসিক সুস্থতা, শৃঙ্খলা, দলগত চেতনা এবং নেতৃত্বের গুণাবলি বিকাশে খেলাধুলার গুরুত্ব তুলে ধরেন। এ ধরনের ক্রীড়া আয়োজন পুলিশ সদস্যদের সুস্থ, কর্মক্ষম ও পেশাদার হিসেবে গড়ে তুলতে সহায়ক হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে চাঁপাইনবাবগঞ্জ জেলার পুলিশ সুপারসহ জেলার অন্যান্য ঊর্ধ্বতন পুলিশ অফিসার ও ফোর্সের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।