খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

ভালুকায় বিলের ইজারা নিয়ে উত্তেজনা, জোরপূর্বক বাঁধ নির্মাণের অভিযোগ

ভালুকা প্রতিনিধি
প্রকাশিত: মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬, ৫:৫৩ অপরাহ্ণ
ভালুকায় বিলের ইজারা নিয়ে উত্তেজনা, জোরপূর্বক বাঁধ নির্মাণের অভিযোগ

ময়মনসিংহের ভালুকা উপজেলার মেদুয়ারী ইউনিয়নের বান্দিয়া এলাকায় একটি বিলের ইজারা নিয়ে বিরোধকে কেন্দ্র করে জোরপূর্বক বাঁধ দেওয়ার চেষ্টা, প্রাণনাশের হুমকি ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ উঠেছে।

এ ঘটনায় ভুক্তভোগী মো. সালাহ উদ্দিন শেখ ভালুকা মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, বান্দিয়া এলাকার প্রায় ১০ একর আয়তনের একটি বিল স্থানীয়দের কাছ থেকে ইজারা নিয়ে মাছ চাষ করে আসছেন সিদ্দিকুর রহমান ও আশাব উদ্দিন। তবে অভিযুক্তরা দীর্ঘ তিন বছর ধরে বিলের ইজারার টাকা পরিশোধ করেননি বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। বর্তমানে ইজারার মেয়াদ শেষ হওয়ার পরও তারা বিলটি দখলে রেখে জোরপূর্বক মাছ চাষের চেষ্টা করছেন বলে দাবি করেন অভিযোগকারী। লিখিত অভিযোগে আরও বলা হয়, স্থানীয় কৃষকরা অভিযুক্তদের বিলে মাছ চাষ করতে নিষেধ করলে তারা বিভিন্ন ধরনের হুমকি-ধমকি দিতে থাকেন। গত ২৫ জুলাই সকালে অভিযুক্তরা লোকজন নিয়ে বিলে জোরপূর্বক বাঁধ দিতে শুরু করেন। এ সময় অভিযোগকারী বাধা দিলে তাকে হত্যার হুমকিসহ বিভিন্ন ধরনের ভয়ভীতি প্রদর্শন করা হয়। অভিযোগকারী আরও আশঙ্কা প্রকাশ করে বলেন, অভিযুক্তরা যেকোনো সময় বিলে মাটি কেটে বাঁধ নির্মাণ করতে পারেন। এতে বাধা দিতে গেলে মারধর, রক্তক্ষয়ী সংঘর্ষ কিংবা আইন-শৃঙ্খলার অবনতি ঘটতে পারে। স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার চেষ্টা করা হলেও তা ব্যর্থ হওয়ায় তিনি থানার শরণাপন্ন হয়েছেন। এ বিষয়ে অভিযোগকারী মো. সালাহ উদ্দিন শেখ প্রশাসনের কাছে ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
তবে এ ঘটনায় অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি।

পুলিশ জানিয়েছে, লিখিত অভিযোগটি গ্রহণ করা হয়েছে। অভিযোগের সত্যতা যাচাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।