খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

বেগমগঞ্জে স্বামীর জন্য স্ত্রীর কিডনি দান । সহযোগীতা কামনা

মোতাহার হোসেন
প্রকাশিত: বুধবার, ২৯ জুলাই, ২০২৬, ১:১০ অপরাহ্ণ
বেগমগঞ্জে স্বামীর জন্য স্ত্রীর কিডনি দান । সহযোগীতা কামনা

ছবি নয় — বাস্তব । নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার সন্ত্রাস কবলিত আলাইয়াপুর ইউনিয়নের বালুচরা গ্রামে অসাধারন মানবিক গুনাবলীর দৃষ্টান্ত স্থাপন করলেন স্ত্রী তাজনাহার । স্বামী তাজ উদ্দীন ( পিতা মৃত আব্দুল শহীদ , কোনার বাড়ী ) এর দুটো কিডনি নষ্ট হয়ে যায় । তাই স্বামীকে বাঁচাতে স্ত্রী তাজ নাহার নিজের একটা কিডনি স্বামীকে দিতে চান । লক্ষ্য একটাই । ৪ সন্তান সহ স্বামীকে নিয়ে একসাথে বেঁচে থাকার স্বপ্ন । এখন প্রয়োজন শুধু টাকা । কিডনি প্রতিস্থাপন , ঔষধ ও আনুষাঙ্গিক খরচ সহ অনেক টাকা দরকার । তাই গতকাল। ২৮ জুলাই উপজেলা নির্বাহী কর্মকর্তা কায়েসুর রহমানের নিকট ছুটে আসেন সহযোগীতার জন্য । মানবিক বিবেচনায় ইউ এন ও মহোদয় আর্থিক অনুলানের চেক তুলে দেন তাজ উদ্দীনের হাতে । বর্তমান সমাজে নুন থেকে চুন খসে পড়লে যেখানে নারীরা স্বামী সংসার ছেড়ে চলে যায় –সেখানে তাজ নাহারের ভুমিকা নারী সমাজের প্রশংসনীয় । স্বামীর প্রতি তাজ নাহারের স্মরনীয় কর্তব্য বাস্তবায়নে সুশীল সমাজের সহযোগীতা কামনা করেছে তাজ নাহার । তার সাথে যোগাযোগ নং- 01829136322

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।