খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

রাজশাহীতে জেল সুপারদের নেতৃত্ব উন্নয়ন প্রশিক্ষণে পুলিশ কমিশনারের বিশেষ ক্লাস

মোস্তাফিজুর রহমান রানা
প্রকাশিত: বুধবার, ২৯ জুলাই, ২০২৬, ৭:৩৪ অপরাহ্ণ
রাজশাহীতে জেল সুপারদের নেতৃত্ব উন্নয়ন প্রশিক্ষণে পুলিশ কমিশনারের বিশেষ ক্লাস

কারা ও পুলিশ বিভাগের সমন্বিত দায়িত্ব পালনে উদ্ভূত চ্যালেঞ্জ মোকাবিলায় রাজশাহীতে জেল সুপারদের নিয়ে বিশেষ ক্লাস অনুষ্ঠিত হয়েছে।

 

আজ ২৯ জুলাই ২০২৬, বুধবার বেলা ১১টা ১০ মিনিটে কারা প্রশিক্ষণ কেন্দ্র, রাজশাহীর অডিটোরিয়ামে জেল সুপারদের জন্য আয়োজিত ‘লিডারশিপ ডেভেলপমেন্ট ট্রেনিং’ কর্মশালায় “কারা ও পুলিশ বিভাগের সমন্বিত দায়িত্ব পালনে উদ্ভূত চ্যালেঞ্জ: নিরাপত্তা, হাজিরা/এসকর্ট, গোয়েন্দা তথ্য ও সংকট মোকাবিলায় করণীয়” শীর্ষক বিশেষ ক্লাস অনুষ্ঠিত হয়।

 

উক্ত ক্লাসে রিসোর্স পারসন হিসেবে প্রশিক্ষণ প্রদান করেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সম্মানিত পুলিশ কমিশনার জনাব মোহাম্মদ ফয়েজুল কবির।

 

ক্লাসে পুলিশ কমিশনার মহোদয় পুলিশ ও কারা বিভাগের মধ্যে কার্যকর সমন্বয়ের গুরুত্ব তুলে ধরেন। তিনি বিদ্যমান আইন ও বিধি-বিধানের আলোকে বন্দিদের নিরাপত্তা নিশ্চিতকরণ, আদালতে হাজিরা ও এসকর্ট কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্নকরণ, গোয়েন্দা তথ্যের কার্যকর ব্যবহার এবং সংকটময় পরিস্থিতিতে সমন্বিতভাবে দায়িত্ব পালনের বিভিন্ন কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

 

এ সময় তিনি আইনশৃঙ্খলা রক্ষা, নিরাপত্তা ব্যবস্থাপনা জোরদার, ঝুঁকি মোকাবিলা এবং পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে কারা ও পুলিশ বিভাগের মধ্যে সময়োপযোগী তথ্য বিনিময়, পারস্পরিক সহযোগিতা ও সমন্বিত কার্যক্রম আরও জোরদারের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

 

প্রশিক্ষণে কক্সবাজার, ফেনী-২, চাঁদপুর, রাজবাড়ী, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ-১, টাঙ্গাইল, মানিকগঞ্জ, পাবনা, সিরাজগঞ্জ, বগুড়া, জয়পুরহাট, নীলফামারী, ঠাকুরগাঁও, নেত্রকোণা, মাগুরা, বাগেরহাট, কুষ্টিয়া, মৌলভীবাজার ও পটুয়াখালী জেলা কারাগারের জেল সুপারগণ অংশগ্রহণ করেন।

 

প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী জেল সুপারগণ কারা ও পুলিশ বিভাগের মধ্যে সমন্বিত দায়িত্ব পালনের ক্ষেত্রে বাস্তব অভিজ্ঞতা বিনিময়, পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং পারস্পরিক সহযোগিতা জোরদারের মাধ্যমে নিরাপত্তা ব্যবস্থাপনা আরও সুসংহত ও কার্যকর করার প্রত্যয় ব্যক্ত করেন।

 

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।