খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

রাজশাহীতে শহীদদের কবর জিয়ারত, পরিবারের মাঝে উপহার বিতরণ

মোস্তাফিজুর রহমান রানা
প্রকাশিত: বুধবার, ২৯ জুলাই, ২০২৬, ১০:২৬ অপরাহ্ণ
রাজশাহীতে শহীদদের কবর জিয়ারত, পরিবারের মাঝে উপহার বিতরণ

রাজশাহী মহানগর ও জেলা ছাত্রদলের উদ্যোগে জুলাই যোদ্ধা শহীদ সাকিব আনজুম ও শহীদ মিনারুলের কবর জিয়ারত, দোয়া-মোনাজাত এবং তাদের পরিবারের সদস্যদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।

বুধবার (২৯ জুলাই ২০২৬) দুপুরে প্রথমে রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার টিকাপাড়া কবরস্থানে জুলাই যোদ্ধা শহীদ সাকিব আনজুমের কবর জিয়ারত ও দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে নগরীর হরগ্রাম কবরস্থানে জুলাই যোদ্ধা শহীদ মিনারুলের কবর জিয়ারত ও বিশেষ মোনাজাত করা হয়। এ সময় শহীদদের আত্মার মাগফিরাত কামনা এবং দেশ ও জাতির শান্তি-সমৃদ্ধি কামনায় দোয়া করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর ছাত্রদলের আহ্বায়ক রাকিন রায়হান রবিন, রাজশাহী জেলা ছাত্রদলের আহ্বায়ক শামীম সরকার, মহানগর ছাত্রদলের সদস্য সচিব এমদাদুল হক লিমন, জেলা ছাত্রদলের সদস্য সচিব আল আমিন, মহানগর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খালিদ বিন ওয়ালিদ আবিরসহ মহানগর ও জেলা ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
কবর জিয়ারত শেষে শহীদ সাকিব আনজুম ও শহীদ মিনারুলের পরিবারের সদস্যদের খোঁজখবর নেওয়া হয় এবং তাদের হাতে উপহার সামগ্রী তুলে দেওয়া হয়। এ সময় নেতৃবৃন্দ বলেন, শহীদদের আত্মত্যাগ জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তাদের পরিবারের পাশে থাকা এবং প্রয়োজনের সময় সহযোগিতা করা নৈতিক দায়িত্ব।
এ সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে শহীদ পরিবারের সদস্যদের মাঝে প্রীতি উপহার সামগ্রী প্রদান করা হয়।

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।