রাজশাহী রেঞ্জ ডিআইজির সঙ্গে গ্রামীণফোন প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ
রাজশাহী রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) জনাব মোঃ আশিক সাঈদ মহোদয়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে গ্রামীণফোন লিমিটেডের একটি প্রতিনিধি দল।
বুধবার (২৯ জুলাই ২০২৬) দুপুর ১২টা ৩০ মিনিটে রেঞ্জ ডিআইজির কার্যালয়, রাজশাহীতে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
প্রতিনিধি দলের নেতৃত্ব দেন গ্রামীণফোন লিমিটেডের সার্কেল বিজনেস হেড, রাজশাহী জনাব মোঃ আতিকুল হোসেন। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন রাজশাহী রিজিওন সেলসের রিজিওনাল হেড জনাব নাদিম শাহরিয়ার এবং গ্রামীণফোন লিমিটেড, রাজশাহী সার্কেলের এইচআর লিড জনাব মোঃ অহিদুল হক।
সাক্ষাৎকালে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে রাজশাহী রেঞ্জে আধুনিক টেলিযোগাযোগ সেবা, ডিজিটাল সংযোগ সম্প্রসারণ, প্রযুক্তিনির্ভর জনসেবা, করপোরেট সেবা এবং বাংলাদেশ পুলিশের সার্বিক কার্যক্রমে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির কার্যকর ব্যবহার নিয়ে বিস্তারিত মতবিনিময় করা হয়।
এছাড়া নিরাপদ ডিজিটাল যোগাযোগ নিশ্চিতকরণ, জনসেবার মানোন্নয়ন এবং আগামী দিনে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিভিন্ন সম্ভাবনা নিয়েও ফলপ্রসূ আলোচনা অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎ শেষে উভয় পক্ষ পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের মাধ্যমে প্রযুক্তিনির্ভর সেবা সম্প্রসারণ এবং জনসেবার মান আরও উন্নত করার বিষয়ে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।



আপনার মতামত লিখুন