খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

তালা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত।

গোলাম রব্বানী
প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬, ৪:৫৩ অপরাহ্ণ
তালা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত।

সাতক্ষীরা তালা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩০শে জুলাই) উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল আফরোজ স্বর্ণা।
সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ আরিফুজ্জামানের সঞ্চালনায় উপস্থিত ছিলেন তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মোঃ সাখাওয়াত হোসেন। পাটকেলঘাটা থানার অফিসার মোঃ শফিকুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার মোঃ মফিজ উদ্দিন, উপজেলা কৃষি কর্মকর্তা ও কৃষিবিদ হাজিরা খাতুন,
সাবেক উপজেলা বিএনপির সভাপতি মৃনাল কান্তি রায়, জামায়াতে ইসলামীর উপজেলা আমীর মাওলানা মফিদুল্লাহ, উপজেলা বিএনপির সেক্রেটারি (সাবেক) শেখ শফিকুল ইসলাম, উপজেলা জামায়াতের সেক্রেটারি সহকারি অধ্যাপক ইদ্রিস আলী, জালালপুর ইউপি চেয়ারম্যান এম মফিদুল হক লিটু, ইসলামকাটি ইউপি চেয়ারম্যান অধ্যাপক গোলাম ফারুক, ধানদিয়া ইউপি চেয়ারম্যান মোহাম্মদ জাহাঙ্গীর আলম, খলিল নগর‌ ইউপি চেয়ারম্যান প্রণব ঘোষ বাবলু, খলিশ খালি ইউপি চেয়ারম্যান সাব্বির হোসেন, খেশরা ইউপি চেয়ারম্যান কামরুল ইসলাম, লালটুসহ প্যানেল চেয়ারম্যানবৃন্দ এবং তালা উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ আকবর হোসেন, সাংগঠনিক সম্পাদক সাংবাদিক গোলাম রব্বানী, উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক সাইদুর রহমান সাঈদ, কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ন সাধারন সম্পাদক মারুফুল ইসলাম সহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, সাংবাদিকবৃন্দ, সুশীল সমাজের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।