খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

বাউবিতে এমডিএস ও এমসিসিজে প্রোগ্রামের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

এমডি মনিরুজ্জামান
প্রকাশিত: শনিবার, ১ আগস্ট, ২০২৬, ৪:০৯ অপরাহ্ণ
বাউবিতে এমডিএস ও এমসিসিজে প্রোগ্রামের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

​৩১ জুলাই ২০২৬ তারিখে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) ওপেন স্কুলের উদ্যোগে মাস্টার অব ডেভেলপমেন্ট স্টাডিজ (MDS) ৪র্থ ব্যাচ এবং মাস্টার্স ইন ক্রিমিনোলজি অ্যান্ড ক্রিমিনাল জাস্টিস (MCCJ) ৫ম ব্যাচের নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গাজীপুর মূল ক্যাম্পাসের লেকচার গ্যালারিতে এ ওরিয়েন্টেশন আয়োজন করা হয়।

​
​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাউবি উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান। তিনি বলেন:
​সাইবার অপরাধসহ নতুন মাত্রার অপরাধ মোকাবিলায় দক্ষ ও মূল্যবোধসম্পন্ন পেশাজীবী গড়ে তোলা জরুরি।
​সততা, মেধা ও পেশাগত দক্ষতার মাধ্যমে শিক্ষার্থীদের দেশ ও সমাজের কল্যাণে অবদান রাখতে হবে।
​সময়োপযোগী ও বাস্তবমুখী শিক্ষার মাধ্যমে দক্ষ মানবসম্পদ তৈরিতে বাউবি নিরলস কাজ করে যাচ্ছে।
​অনুষ্ঠান পরিচালনা ও অন্যান্য বক্তা
​সভাপতি: ওপেন স্কুলের ডিন অধ্যাপক ড. মোছা. শিরিন সুলতানা।
​স্বাগত বক্তব্য: রাখেন অধ্যাপক ড. চেঙ্গীশ খান।
​শুভেচ্ছা বক্তব্য: রাখেন ঢাকা আঞ্চলিক কেন্দ্রের পরিচালক মোঃ নাসির উদ্দীন।
​অনলাইন বক্তব্য: ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের অধ্যাপক ড. শুচিতা শারমিন।
​প্রোগ্রামভিত্তিক নির্দেশনা:করেন প্রোগ্রাম সমন্বয়কারী ড. ইকবাল হুসাইন ও ড. মো. আব্দুস সাত্তার।
​সঞ্চালনা: করেন সহযোগী অধ্যাপক ড. মো. জাকিরুল ইসলাম।
​এক নজরে ভর্তি তথ্য: এ বছর এমডিএস (MDS) প্রোগ্রামে ৫১ জন এবং এমসিসিজে (MCCJ) প্রোগ্রামে ৫৮ জন শিক্ষার্থী ভর্তি হয়েছেন।

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।