খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

চট্টগ্রামে গ্র্যান্ড মাস্টার প্যারেড অনুষ্ঠানে সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলী

চট্টগ্রাম অফিস
প্রকাশিত: রবিবার, ২ আগস্ট, ২০২৬, ২:৪১ অপরাহ্ণ
চট্টগ্রামে গ্র্যান্ড মাস্টার প্যারেড অনুষ্ঠানে সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলী

কঠোর ও ধারাবাহিক শারীরিক কসরত শেষে ড্রিলিং, মার্চিং, নানাবিধ রেজিমেন্টাল ফরমেশন, ইনস্ট্রুমেন্টাল মিউজিশিয়ান, ব্রাশ, পারকিউশন ইনস্ট্রুমেন্ট, কস্টিউম, কালার গার্ড, ক্লোজ গার্ডসহ বিভিন্ন প্রদর্শনীর সমন্বয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের গ্র্যান্ড মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়েছে। রোববার ( ২ আগস্ট ) দামপাড়াস্থ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ লাইন্সের প্যারেড গ্রাউন্ডে এ গ্র্যান্ড মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়। উক্ত প্যারেডে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সালাম গ্রহণ করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার হাসান মোঃ শওকত আলী। প্যারেডে নেতৃত্ব প্রদান করেন সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) মোঃ মারেফুল করিম।

 

 

এ সময় প্রধান অতিথি প্যারেড পরিদর্শন করেন। পরিদর্শন শেষে তিনি সুশৃঙ্খল ও চৌকসভাবে প্যারেডে অংশগ্রহণের জন্য উপস্থিত পুলিশ সদস্যদের ধন্যবাদ সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলী। পাশাপাশি সরকারি দায়িত্ব পালনে সর্বোচ্চ দায়িত্বশীলতা, পেশাদারিত্ব ও শৃঙ্খলা বজায় রেখে জনগণকে উন্নত পুলিশি সেবা প্রদানের লক্ষ্যে পুলিশিংয়ের বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় কর্মকর্তা ও সদস্যদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

 

 

এসময় উপস্থিত ছিলেন সিএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) ওয়াহিদুল হক চৌধুরী; অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মুহাম্মদ ফয়সাল আহম্মেদ; অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) হোসাইন মোহাম্মদ কবির ভূইয়া (অতিরিক্ত ডিআইজি); উপ-পুলিশ কমিশনার (সদর) মোঃ ফেরদৌস আলী চৌধুরী, বিপিএম (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত); উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-উত্তর) নেছার উদ্দিন আহম্মেদ, পিপিএম (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত); উপ-পুলিশ কমিশনার (ইন-সার্ভিস ট্রেনিং) অনিন্দিতা বড়ুয়া (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত)সহ সিএমপি’র অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং প্যারেডে অংশগ্রহণকারী বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যবৃন্দ।

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।