রাবিতে ছাত্রদলের উদ্যোগে ‘রক্তাক্ত জুলাই: স্মরণ ও প্রত্যয়’শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল,রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে ‘রক্তাক্ত জুলাই: স্মরণ ও প্রত্যয়’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২ আগস্ট) বিকেলে বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে এ আলোচনা সভার আয়োজন করা হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও মাননীয় প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডঃরুহুল কবির রিজভী।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডঃমোঃফরিদুল ইসলাম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক সরদার জহুরুল ইসলাম।
সভায় বক্তব্য রাখেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক ও রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মাহফুজুর রহমান রিটন।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ডঃ আব্দুল আলিম এবং উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর ডঃ মামুনুর রশীদ মামুন।
আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুনুর রশিদ মামুন, রাজশাহী জেলা পরিষদের প্রশাসক অ্যাডঃএরশাদ আলী ঈশা সহ মহানগর ও বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
বক্তারা জুলাইয়ের রক্তাক্ত ইতিহাস স্মরণ করে গণতন্ত্র পুনরুদ্ধারে ছাত্র সমাজের ভূমিকার কথা তুলে ধরেন এবং শহীদদের আত্মত্যাগকে ধারণ করে আগামীর বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।



আপনার মতামত লিখুন