খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

চট্টগ্রাম পিআইডিতে জুলাই গণঅভ্যুত্থান দিবসউপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল

চট্টগ্রাম অফিস
প্রকাশিত: মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬, ৬:৩৫ অপরাহ্ণ
চট্টগ্রাম পিআইডিতে জুলাই গণঅভ্যুত্থান দিবসউপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল

আঞ্চলিক তথ্য অফিস, পিআইডি চট্টগ্রামের উদ্যোগে অফিসের জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল পিআইডি’র নিজ সম্মেলন কক্ষে এ দিবসটি পালন করা হয়। এসময় সভা সভাপতিত্ব করেন আঞ্চলিক তথ্য অফিস, চট্টগ্রামের উপপ্রধান তথ্য অফিসার (রুটিন দায়িত্ব) বাপ্পী চক্রবর্তী। তথ্য অফিসার জি.এম সাইফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে সরকারের উপসচিব ও কর্মচারী কল্যাণ বোর্ড চট্টগ্রামের পরিচালক মোঃ নিজাম উদ্দিন, বাংলাদেশ বেতার চট্টগ্রামের আঞ্চলিক পরিচালক শাহিন আকতার, চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোঃ শাহনাওয়াজ, মেট্রোপলিটন কৃষি অফিসার পার্বতি রানী মিত্র, জেলা জনশক্তি ও কর্মংসংস্থান অফিসের সহকারী পরিচালক মাহেন্দ্র চাকমা, সহকারী বিস্ফোরক পরিদর্শক মোঃ সাখাওয়াত হোসেন, বিটিভি চট্টগ্রাম কেেেদ্রর বার্তা প্রযোজক আমজাদ হোসেন, বিস্ফোরক দপ্তরের টেকনিশিয়ান সহকারী আবদুর রহমান পিয়াস বক্তৃতা করেন।

 

অনুষ্ঠানে দোয়া মাহফিল পরিচালনা করেন সরকারি সিজিএস কলোনি জামে মসজিদের খতিব মাওলানা আবু হানিফা মোঃ নোমান। সভার শুরুতে জুলাই শহিদদের রুহের মাগফেরাত কামনায় এক মিনিট নিরবতা পালন করা হয়। সভায় কর্মচারী কল্যাণ বোর্ড চট্টগ্রামের পরিচালক ও উপসচিব মোঃ নিজাম উদ্দিন বলেন, রাষ্ট্র পরিচালনায় মেধার যথাযথ মূল্যায়ন, সুশাসন, জবাবদিহিতা ও আইনের সমান প্রয়োগ নিশ্চিত করা না গেলে শহীদদের আত্মত্যাগের প্রকৃত মর্যাদা দেওয়া সম্ভব হবে না। তিনি উল্লেখ করেন, দীর্ঘদিনের বৈষম্য ও অনিয়মের বিরুদ্ধে তরুণ সমাজ যে আত্মত্যাগ করেছে, তা ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি গুরুত্বপূর্ণ শিক্ষা হয়ে থাকবে। তিনি সরকারি কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশ্যে বলেন, দায়িত্ব পালনে সততা, নিরপেক্ষতা, প্রতিশ্রুতি রক্ষা, সুন্দর আচরণ, জ্ঞানচর্চা, আত্মসংযম, ক্ষমাশীলতা, কৃতজ্ঞতা এবং ইতিবাচক মানসিকতা ধারণ করতে হবে।

 

সভাপতির বক্তৃতায় আঞ্চলিক তথ্য অফিস, চট্টগ্রামের উপপ্রধান তথ্য অফিসার (রুটিন দায়িত্ব) বাপ্পী চক্রবর্তী জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং সরকার স্বীকৃত ৮৩৬ জন জুলাই শহিদ ও প্রায় ২২ হাজার আহত জুলাই যোদ্ধার প্রতি সম্মান জানান। তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থান কেবল একটি আন্দোলন নয়, এটি ছিল ন্যায়, সুশাসন, জবাবদিহিতা ও দুর্নীতিমুক্ত রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য তরুণ সমাজের আত্মত্যাগের এক ঐতিহাসিক অধ্যায়। আবু সাঈদ, ওয়াসিম, শান্ত, হৃদয় চন্দ্রসহ অসংখ্য শহীদের আত্মত্যাগ দেশের মানুষের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। আলোচনা সভা এবং দোয়া মাহফিলে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীগণ অংশ নেন।

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।