মাগুরার শ্রীপুরে জুলাই যোদ্ধা শহীদ ফরহাদের দ্বিতীয় শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত
মাগুরার শ্রীপুর উপজেলার নাকোল সম্মিলনী ডিগ্রি কলেজের প্রাক্তন ছাত্র জুলাই গণঅভ্যুত্থান -২০২৪ এ জুলাই শহীদ ফরহাদের দ্বিতীয় শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। কলেজের আয়োজনে শিক্ষক মিলনায়তন কক্ষে এ আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা( ১)আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব মনোয়ার হোসেন খান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোল্লা আজাদ হোসেন, পিপিএম, সেবা -পুলিশ সুপার মাগুরা,মোঃ নাজমুল ইসলাম -উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্রীপুর, এ্যাড আব্দুর রশিদ-সভাপতি, গর্ভনিং কমিটি, নাকোল সম্মিলনী ডিগ্রি কলেজ।
নাকোল সম্মিলনী ডিগ্রি কলেজর অধ্যক্ষ খান ফজলুর রহমানের সভাপতিত্বে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এম বি বাকের,সাবেক জেলা আমীর -জামায়াতে ইসলামী মাগুরা,মোঃ আলমঙ্গীর হোসেন, খান হাসান ইমাম সুজা,যুগ্ম আহবায়ক জেলা বিএনপি মাগুরা,গোলাম মোস্তফা -শহীদ ফরহাদের গর্বিত পিতা।
এছাড়াও অন্যান্যদের মধ্যে আশরাফুল আলম জোয়ার্দার, সাবেক সভাপতি, উপজেলা বিএনপি শ্রীপুর, খন্দকার আব্বাস উদ্দিন,মুন্সি রেজাউল করিম- সাবেক সাধারণ সম্পাদক, উপজেলা বিএনপি শ্রীপুর, খন্দকার খলিলুর রহমান, মোল্লা খলিলুর রহমান, -সাবেক সাংগঠনিক সম্পাদক, উপজেলা বিএনপি শ্রীপুর,শাহানা ফেরদৌস হ্যাপী-সভানেত্রী,উপজেলা মহিলা বিএনপি শ্রীপুর, মুন্সি জয়নুল আবেদীন-যোগাযোগ বিষয়ক সম্পাদক, জেলা যুবদল। মাগুরা,এস,এম সোহাগ -সাবেক সহ সভাপতি, জেলা ছাত্রদল মাগুরা,মুন্সি ইয়াসিন আরাফাত সোহেল -আহবায়ক,উপজেলা ছাত্রদল শ্রীপুর,মোঃ শরিফুল ইসলাম, ইউনিয়ন আমীর, জামায়াতে ইসলামী নাকোল সহ বিভিন্ন পর্যায়ের সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রতিষ্ঠানের শিক্ষক কর্মকর্তা-কর্মচারী বৃন্দ ও এলাকা বাসী উপস্থিত ছিলেন। -সাবেক সহ সভাপতি, জেলা ছাত্রদল মাগুরা মোঃ শরিফুল ইসলাম, ইউনিয়ন আমীর, জামায়াতে ইসলামী নাকোল
প্রধান অতিথি বলেন জুলাই আন্দোলনের মধ্যদিয়ে আমরা বৈষম্যহীন একটি স্বাধীন রাষ্ট্র পেয়েছি। জুলাই সনদে আমরা যে প্রতিশ্রুতি দিয়েছি শহীদের রক্তের উপর দাড়িয়ে আমি ওয়াদা করছি তা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবে আমাদের সরকার।তিনি আরো বলেন বিগত ১৭ বছরের ভঙ্গুর রাষ্ট্র ও সমাজটাকে পুনঃ গঠনে সকল রাজনৈতিক দলের সহযোগিতা প্রয়োজন।



আপনার মতামত লিখুন