রুয়েটে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে বুধবার (৫ আগস্ট) দিনব্যাপী বিজয় র্যালি, বৃক্ষরোপণ, চিত্রাঙ্কন প্রতিযোগিতা,রচনা প্রতিযোগিতা ও বিশেষ মোনাজাতসহ নানা কর্মসূচির আয়োজন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
সকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে থেকে ‘জুলাই-২০২৪ গণঅভ্যুত্থান’ স্মরণে বিজয় র্যালি বের করা হয়। র্যালিটি ক্যাম্পাস প্রদক্ষিণ করে তালাইমারী মোড় হয়ে পুনরায় প্রশাসনিক ভবনের সামনে এসে শেষ হয়। র্যালি শেষে বিশ্ববিদ্যালয় চত্বরে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।
পরে প্রশাসনিক ভবনের ২১৭ নম্বর কক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক,কর্মকর্তা ও কর্মচারীদের সন্তানদের পাশাপাশি শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।এছাড়া,জুলাই গণঅভ্যুত্থানের পরবর্তী বাংলাদেশ’ শীর্ষক রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। আগামী ৮ আগস্ট বিকেল ৫টা পর্যন্ত রচনা জমা দেওয়া যাবে বলে আয়োজকরা জানিয়েছেন।
বাদ জোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের স্মরণে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন রুয়েটের উপাচার্য অধ্যাপক ডঃএস এম আব্দুর রাজ্জাক, উপ-উপাচার্য অধ্যাপক ডঃমোঃআখতার হোসেন, বিভিন্ন অনুষদের ডিন, ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালক অধ্যাপক ডঃমোঃরবিউল ইসলাম সরকার,ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আরিফ আহম্মদ চৌধুরী,বিভিন্ন বিভাগের প্রধান, দপ্তরের পরিচালক,কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ।



আপনার মতামত লিখুন