রাজশাহীতে জুলাই গণঅভ্যুত্থান দিবসে মহানগর বিএনপির বিশাল সমাবেশ অনুষ্ঠিত
জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপির উদ্যোগে বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (৫ আগস্ট,২০২৬) বিকাল৪:৩০মিনিটে নগরীর আলুপট্টি মোড়ে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমিমন্ত্রী মোঃ মিজানুর রহমান মিনু,এমপি।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক (রাজশাহী বিভাগ) অ্যাডঃসৈয়দ শাহিন শওকত।
রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুন-অর রশিদের সভাপতিত্বে এবং রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মাহফুজুর রহমান রিটনের সঞ্চালনায় সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতিচারণ করে বক্তব্য দেন শহীদ সাকিব আনজুমের পিতা আইনুল হক। এছাড়া জুলাই গণঅভ্যুত্থানে আহত জুলাই যোদ্ধারা তাঁদের অভিজ্ঞতা তুলে ধরে আবেগঘন বক্তব্য প্রদান করেন।
সমাবেশের মঞ্চে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক ও জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাড. এরশাদ আলী ঈশা, মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি নজরুল হুদা, সহ-সভাপতিবৃন্দ আসলাম সরকার, অলিউল হক রানা, অ্যাডঃআলী আশরাফ মাসুম, আবুল কালাম আজাদ সুইট, শফিকুল ইসলাম শাফিন, মোক্তার হোসেন ও জয়নাল আবেদীন শিবলী, সাংগঠনিক সম্পাদক রবিউল আলম মিলু।
এছাড়াও উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক শরিফুল ইসলাম জনি, সদস্য সচিব রফিকুল ইসলাম রবি, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মীর তারেক, সদস্য সচিব আসাদুজ্জামান জনি, মহানগর ছাত্রদলের আহ্বায়ক রাকিন রায়হান রবিন, সদস্য সচিব এমদাদুল হক লিমনসহ মহানগর বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
সমাবেশে মহানগরের বিভিন্ন থানা বিএনপির সভাপতি/আহ্বায়ক, সাধারণ সম্পাদক/সদস্য সচিববৃন্দ, ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ এবং বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সর্বস্তরের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
বক্তারা জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন, আহতদের অবদানের কথা স্মরণ করেন এবং একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। একই সঙ্গে তাঁরা শহীদদের রুহের মাগফিরাত কামনা এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।
সমাবেশ শেষে সন্ধ্যায় আওয়ামী ফ্যাসিবাদের পতন ও ছাত্র-জনতার বিজয়ের উপর একটি বিশেষ শো অনুষ্ঠিত হয়।



আপনার মতামত লিখুন