খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

শীতলক্ষ্যা পাড়ে সেতুর অভাবে দুর্ভোগ, খেয়া নৌকাই একমাত্র ভরসা

মো : আব্দুল বাতেন বাচ্চু
প্রকাশিত: শনিবার, ৮ আগস্ট, ২০২৬, ৪:৪৩ অপরাহ্ণ
শীতলক্ষ্যা পাড়ে সেতুর অভাবে দুর্ভোগ, খেয়া নৌকাই একমাত্র ভরসা

গাজীপুরের শ্রীপুরে গোসিংগা এবং কাপাসিয়ার দরদরিয়া গ্রামের মধ্যে যোগাযোগের একমাত্র ভরসা শীতলক্ষ্যা নদীর খেয়া নৌকা। নদীর দুই পাড়ে পাকা সড়ক, ঘনবসতি ও গুরুত্বপূর্ণ জনপদ গড়ে উঠলেও একটি সেতুর অভাবে বছরের পর বছর ধরে নৌকায় নদী পার হতে হচ্ছে অসংখ্য মানুষকে।

সরেজমিনে দেখা গেছে, শ্রীপুরের গোসিংগা বাজার এবং কাপাসিয়ার দরদরিয়া—যা স্থানীয়ভাবে ‘দৌড় ধরিয়া’ নামে পরিচিত। এই দুই এলাকার মধ্যে প্রতিদিন শত শত মানুষ চলাচল করেন। নদী প্রশস্ত হওয়ায় ইঞ্জিনচালিত ও হাতচালিত নৌকাই পারাপারের একমাত্র মাধ্যম। শিক্ষার্থী, চাকরিজীবী, কৃষক, ব্যবসায়ী, রোগীসহ সাধারণ মানুষ প্রতিদিন ঝুঁকি নিয়েই এই ঘাট ব্যবহার করছেন।

উল্লেখযোগ্য বিষয় হলো, দরদরিয়া গ্রাম বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের পৈতৃক নিবাস হওয়ায় এলাকাটি ঐতিহাসিক ও দর্শনীয় গুরুত্ব বহন করে। এ কারণে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা দর্শনার্থীরাও নিয়মিত গোসিংগা ঘাট দিয়ে নদী পার হন। তবে সেতু না থাকায় বাস কিংবা অ্যাম্বুলেন্সের মতো ভারি যানবাহন সরাসরি চলাচল করতে পারছে না।

স্থানীয়দের ভাষ্যমতে, সেতু না থাকায় ব্যবসা-বাণিজ্য, শিক্ষা এবং স্বাস্থ্যসেবা গ্রহণে নিয়মিত ভোগান্তির শিকার হচ্ছেন তারা। জরুরি মুহূর্তে রোগী পরিবহন থেকে শুরু করে কৃষিপণ্য বাজারজাতকরণ পর্যন্ত সবক্ষেত্রেই বাড়তি সময় ও অর্থ ব্যয় করতে হচ্ছে।

দীর্ঘদিন ধরে গোসিংগা-দরদরিয়া অংশে শীতলক্ষ্যা নদীর ওপর একটি সেতু নির্মাণের দাবি জানিয়ে আসছেন বাসিন্দারা। সম্প্রতি সেতু নির্মাণের বিষয়ে উদ্যোগ ও আশ্বাস পাওয়ায় এলাকাবাসীর মধ্যে নতুন আশার সঞ্চার হয়েছে।

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।