রাজশাহীর তানোরে মাদক, সাইবার অপরাধ ও নারী নির্যাতন প্রতিরোধে কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত
মাদক, সাইবার অপরাধ,নারী নির্যাতন,সন্ত্রাস ও উগ্রবাদ প্রতিরোধে রাজশাহীর তানোরে কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শনিবার(০৮ আগস্ট, ২০২৬ খ্রিঃ) বিকেলে তানোর থানা কম্পাউন্ডে তানোর থানা পুলিশের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশ,রাজশাহী রেঞ্জের ডিআইজি জনাব মোঃআশিক সাঈদ। রাজশাহী জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ নাইমুল হাছান এর সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথির বক্তব্যে ডিআইজি বলেন, পুলিশের একার পক্ষে অপরাধ দমন সম্ভব নয়। মাদক, সাইবার অপরাধ ও নারী নির্যাতন প্রতিরোধে পুলিশের পাশাপাশি সাধারণ জনগণ, জনপ্রতিনিধি, শিক্ষক ও কমিউনিটি পুলিশিং সদস্যদের সমন্বিতভাবে কাজ করতে হবে।তিনি তরুণ সমাজকে মাদক ও সাইবার অপরাধের ভয়াবহতা সম্পর্কে সচেতন থাকার আহ্বান জানান।
এসময় আরও উপস্থিত ছিলেন তানোর থানার অফিসার ইনচার্জ,মাসুদ পারভেজ,বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, কমিউনিটি পুলিশিং কমিটির সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ,শিক্ষক, সাংবাদিক ও সুধীজন।
সভা শেষে এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকলের সহযোগিতা কামনা করা হয়।



আপনার মতামত লিখুন