তালায় ধান রোপণের সময় বজ্রপাতে কৃষকের মর্মান্তিক মৃত্যু
সাতক্ষীরার তালায় বিলে ধান রোপণের সময় আকস্মিক বজ্রপাতে চিত্তরঞ্জন আইচ (৪৮) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি পেশায় একজন কৃষক ও কাপড় ব্যবসায়ী ছিলেন।
শনিবার (৮ আগস্ট) দুপুর ১২টার দিকে উপজেলার গোপালপুর গ্রামের একটি বিলে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত চিত্তরঞ্জন আইচ গোপালপুর গ্রামের মৃত কানাইলাল আইচের ছেলে। কৃষিকাজের পাশাপাশি তিনি তালা বাজারে কাপড়ের ব্যবসা করতেন।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে ৮-১০ জন কৃষিশ্রমিক সঙ্গে নিয়ে বাড়ির পাশের বিলে নিজেদের জমিতে ধান রোপণ করতে যান চিত্তরঞ্জন। দুপুর ১২টার দিকে হঠাৎ আকাশ মেঘলা হয়ে আসে এবং আকস্মিক বজ্রপাত হয়। বজ্রপাতটি সরাসরি চিত্তরঞ্জনের ওপর পড়লে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। তবে অলৌকিকভাবে সাথে থাকা অন্য কৃষিশ্রমিকেরা অল অক্ষত ও নিরাপদ থাকেন। পরবর্তীতে সহকর্মীরা তাঁকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যান।
চিত্তরঞ্জন আইচের এই আকস্মিক ও হৃদয়বিদারক মৃত্যুতে পরিবার, স্বজন এবং পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।



আপনার মতামত লিখুন