খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

পর্যটন খাতের উন্নয়নে এবার একসঙ্গে টোয়াব ও বাটজা

বাদশা মিয়া
প্রকাশিত: রবিবার, ৯ আগস্ট, ২০২৬, ৬:৫৭ অপরাহ্ণ
পর্যটন খাতের উন্নয়নে এবার একসঙ্গে টোয়াব ও বাটজা

দেশের পর্যটন শিল্পের বর্তমান পরিস্থিতি, পর্যটন ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা এবং খাতটিকে আরও গতিশীল করতে প্রয়োজনীয় উদ্যোগ নিয়ে বাংলাদেশ এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্টস অ্যাসোসিয়েশন (বাটজা) ও ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টোয়াব)-এর নেতৃবৃন্দের মধ্যে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৯ আগস্ট ২০২৬) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে টোয়াব কার্যালয়ে সংগঠনটির নেতৃবৃন্দের সঙ্গে বাটজার নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সদস্যদের এ মতবিনিময় অনুষ্ঠিত হয়।

বৈঠকে দেশের পর্যটন খাতের বর্তমান অবস্থা, পর্যটন ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা এবং পর্যটন শিল্পকে আরও গতিশীল ও সমৃদ্ধ করতে প্রয়োজনীয় উদ্যোগ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

এ সময় টোয়াব নেতৃবৃন্দ পর্যটন খাতের উন্নয়নে সরকারের আরও কার্যকর নজরদারি, ট্যুর অপারেটরদের বিদ্যমান সমস্যা সমাধান এবং পর্যটনবান্ধব নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

বাটজা নেতৃবৃন্দ দেশের পর্যটন শিল্পের টেকসই উন্নয়নে সরকার, পর্যটন ব্যবসায়ী, সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও গণমাধ্যমসহ সব অংশীজনের মধ্যে সমন্বয় বাড়ানোর ওপর গুরুত্ব দেন। একই সঙ্গে পর্যটন খাতের সমস্যা, সম্ভাবনা ও ইতিবাচক উদ্যোগ গণমাধ্যমে গুরুত্বের সঙ্গে তুলে ধরার মাধ্যমে এ শিল্পের বিকাশে ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

আলোচনায় দেশের অভ্যন্তরীণ পর্যটনের পাশাপাশি আন্তর্জাতিক পর্যটকদের আকৃষ্ট করা, বাংলাদেশের পর্যটন গন্তব্যগুলোর প্রচার ও ব্র্যান্ডিং এবং পর্যটনসেবার মানোন্নয়ন নিয়েও মতবিনিময় হয়।

বৈঠক শেষে উভয় সংগঠনের নেতৃবৃন্দ দেশের পর্যটন শিল্পের উন্নয়ন ও বিকাশে ভবিষ্যতেও নিয়মিত যোগাযোগ, মতবিনিময় এবং পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।