অধ্যক্ষ- উপধ্যক্ষের অপসারণের দাবী
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চান্দ্রাস্থ কালিয়াকৈর সরকারী কলেজের অধ্যক্ষ এবং উপাধ্যক্ষের অপসারণের অপসারণ দাবীতে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল, কলেজে ভাংচুর ও বোমা বিস্ফোরণের ঘটনা এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।
স্থানীয় একাধিক সুত্র জানায়, গত ৫ আগষ্টের অনুষ্ঠানটি সরকারি ভাবে উদযাপনের কথা থাকলেও অধ্যক্ষ প্রফেসর ড. আহমেদ উল্লাহ এবং উপাধ্যক্ষ ইফতার হোসেন সহ আওয়ামী দোসরদের যোগসাজশে ৩ আগষ্ট সকালে নাম মাত্র অনুষ্ঠান দেখিয়ে তারা নিকলি হাওরের সৌন্দর্য উপভোগ করতে চলে যান।
জুলাই বিপ্লবের অবমাননা ও কলেজকে ফ্যাসিষ্টমুক্ত করতে শিক্ষার্থীরা বিক্ষোব্ধ হয়ে তারা কলেজ ক্যাম্পাস ভাংচুর, ৪/৫টি বোমা বিস্ফোরণ ও বিক্ষোভ মিছিল করেছে। পরে খবর পেয়ে কালিয়াকৈর থানা পুলিশে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
এ বিষয়ে জানতে চাইলে কালিয়াকৈর সরকারি কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বায়েজিদ হোসেন জানান, জুলাই যুদ্ধাদের অবমাননা ও আমাদের শিক্ষার্থীদের দাবী মেনে না নেওয়ায় কলেজ ক্যাম্পাস ফুঁসে উঠেছে।
চন্দ্রা ত্রিমোড় বাসস্ট্যান্ডের ব্যবসায়ী হেলাল উদ্দিন বলেন আজ সকালে মিছিল শুরু হওয়ার পরে ৪/৫ বোমা বিস্ফোরণের শব্দ পেয়েছি। কিছুক্ষন পরে পুলিশের গাড়ি আসলে পরিবেশ শান্ত হয়।
কলেজ শিক্ষার্থী সোনালী আক্তার বলেন কলেজে এসে মিছিল আবার বোমা বিস্ফোরণের শব্দে আমরা ভয় পেয়েছি।
কলেজ শিক্ষক পর্ষদের সাধারণ সম্পাদক সেলিম জাহান বলেন,
৩ আগষ্ট আমাদের অনুষ্ঠান হয়েছে। বৃষ্টির কারণে মাঠে সম্ভব না হওয়ায় কলেজ শিক্ষক মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
এ বিষয় জানতে চাইলে কলেজ অধ্যক্ষ প্রফেসর ড. আহমদুল্লাহ বলেন, সরকারি বিধান অনুযায়ী আমরা সকল কর্মসুচী পালন করে আসছি। ৫ আগষ্টের দিন সরকারি ছুটি ছিল তাই সরকারি বিধি অনুসারে ৩ আগষ্ট অনুষ্ঠান উদযাপন করা হয়েছে।
কালিয়াকৈর থানা পুলিশের অফিসার ইনচার্জ সহিদুল ইসলাম বলেন কালিয়াকৈর সরকারি কলেজে বিশৃঙ্খলার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। পরে শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে আলোচনা করে সমঝোতা আহবান জানিয়েছি।এ রিপোর্ট লেখা পর্যন্ত ক্যাম্পাসে পুলিশ মোতায়েন করা হয়েছে।



আপনার মতামত লিখুন