খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

রেল কর্মকর্তাদের ওপর হামলার প্রতিবাদে রাজশাহীতে রেলওয়ে কর্মীদের বিক্ষোভ

মোস্তাফিজুর রহমান রানা
প্রকাশিত: সোমবার, ১০ আগস্ট, ২০২৬, ৫:১৯ অপরাহ্ণ
রেল কর্মকর্তাদের ওপর হামলার প্রতিবাদে রাজশাহীতে রেলওয়ে কর্মীদের বিক্ষোভ

সরকারি দায়িত্ব পালনকালে রেলওয়ে কর্মকর্তা-কর্মচারীদের ওপর হামলা ও নির্যাতনের প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন রেলওয়ের পশ্চিমাঞ্চলের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীরা।

সোমবার (১০ আগস্ট) বেলা ১১টা থেকে ১১টা ৫০ মিনিট পর্যন্ত রাজশাহী রেলওয়ে স্টেশনের সামনে এই কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে বক্তারা সম্প্রতি সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনে টিকিট ছাড়া এসি কোচে ভ্রমণকে কেন্দ্র করে রেল কর্মকর্তাদের ওপর হামলার ঘটনায় তীব্র ক্ষোভ ও নিন্দা জানান। অবিলম্বে জড়িতদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।

 

মানববন্ধনে উপস্থিত ছিলেন রেলওয়ে পশ্চিমাঞ্চলের অতিরিক্ত চিফ কমার্শিয়াল ম্যানেজার মোঃ আব্দুল্লাহ আল মামুন, অতিরিক্ত চিফ কমার্শিয়াল ম্যানেজার (রাজস্ব) মোঃ মোস্তাফিজুর রহমান, চিফ অপারেটিং সুপারিনটেনডেন্ট মোঃ আমিনুল ইসলাম, রাজশাহী রেলওয়ে স্টেশনের স্টেশন ম্যানেজার মোঃ জিয়াউল আহসান, সিনিয়র লোকোমাস্টার মোঃ আমিনুল ইসলাম এবং সিনিয়র টিটিই মোঃ গোলাম মোস্তফাসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

বক্তারা জানান, গত ৭ আগস্ট ঢাকা থেকে রাজশাহীগামী সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনে কয়েকজন যাত্রী টিকিট ছাড়া এসি কোচে ভ্রমণ করছিলেন। রেলওয়ের নিয়ম অনুযায়ী তাদের কাছ থেকে ন্যূনতম ভাড়া ও জরিমানা আদায় করে নন-এসি কোচে যাওয়ার জন্য অনুরোধ করা হয়। এতে ওই যাত্রীরা ক্ষিপ্ত হয়ে রেল কর্মকর্তাদের অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং প্রাণনাশের হুমকি দেন।

পরে ট্রেনটি রাজশাহী রেলওয়ে স্টেশনে পৌঁছালে একটি সংঘবদ্ধ দল রেলওয়ের কর্মকর্তা-কর্মচারীদের ওপর অতর্কিত হামলা চালায়। হামলায় রেলওয়ে পশ্চিমাঞ্চলের চিফ কমার্শিয়াল ম্যানেজার (সিসিএম) আহসান উল্লাহ ভূঁইয়া এবং রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) এএসআই ফজলুর রহমান আহত হন।

 

সরকারি দায়িত্ব পালনরত কর্মকর্তা-কর্মচারীদের ওপর এ ধরনের হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। দায়িত্ব পালনের সময় রেলকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং হামলার সঙ্গে জড়িত প্রত্যেক ব্যক্তিকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।

মানববন্ধন শেষে হামলার ঘটনায় জড়িতদের শাস্তির দাবিতে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে শুরু হয়ে রাজশাহী রেলভবনে গিয়ে শেষ হয়।

রেলওয়ে সূত্রে জানা যায়, ৭ আগস্টের ওই ঘটনার জেরে রাজশাহী মহানগরীর ১৯ নম্বর ওয়ার্ডের আসাম কলোনি এলাকার কয়েকজন বাসিন্দার বিরুদ্ধে হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার পাশাপাশি অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে নজরদারি অব্যাহত রয়েছে।

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।