রাজশাহী রেঞ্জে মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত
রাজশাহী রেঞ্জের জুলাই-২০২৬ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (১০ আগস্ট ২০২৬) সকাল ১১টায় রেঞ্জ ডিআইজির কার্যালয়ের পদ্মা সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন রাজশাহী রেঞ্জের সম্মানিত ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) জনাব মোঃ আশিক সাঈদ।
সভায় রাজশাহী রেঞ্জাধীন সকল জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, জুলাই মাসের অপরাধ পরিস্থিতি,গুরুত্বপূর্ণ ও চাঞ্চল্যকর মামলার তদন্ত অগ্রগতি ও রহস্য উদঘাটন, মাদকবিরোধী অভিযান, গ্রেফতারি পরোয়ানা তামিল এবং অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করা হয়।
সভাপতির বক্তব্যে ডিআইজি মহোদয় রেঞ্জের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও স্থিতিশীল রাখতে সংশ্লিষ্ট সকলকে আরও দায়িত্বশীল,তৎপর ও সমন্বিতভাবে কাজ করার নির্দেশনা প্রদান করেন। তিনি অপরাধ নিয়ন্ত্রণ, মাদকবিরোধী অভিযান জোরদার, সাইবার অপরাধ নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা গ্রহণ,গ্রেফতারি পরোয়ানা দ্রুত তামিল, অবৈধ অস্ত্র উদ্ধার এবং গুরুত্বপূর্ণ মামলার দ্রুত ও সুষ্ঠু তদন্তের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
পরে সভায় গত জুন ও জুলাই-২০২৬ মাসে বিশেষ কার্যক্রমের মাধ্যমে মামলার রহস্য উদঘাটন, মাদকদ্রব্য উদ্ধার, গ্রেফতারি পরোয়ানা তামিল,অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধারসহ বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য সাফল্য অর্জনকারী পুলিশ কর্মকর্তা ও সদস্যদের পুরস্কৃত করেন ডিআইজি মহোদয়।
সভায় আরও উপস্থিত ছিলেন কমান্ড্যান্ট (অ্যাডিশনাল ডিআইজি) আরআরএফ, রাজশাহী,অ্যাডিশনাল ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট)রাজশাহী রেঞ্জ,অ্যাডিশনাল ডিআইজি (অ্যান্টি টেররিজম ইউনিট) রাজশাহী বিভাগ,রাজশাহী রেঞ্জাধীন সকল জেলার পুলিশ সুপারগণ এবং রেঞ্জ কার্যালয়সহ রেঞ্জাধীন সকল জেলা ও ইউনিটের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।



আপনার মতামত লিখুন