খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

ভালুকা বাসস্ট্যান্ডে আগুন, মুহূর্তেই পুড়ে গেল পুরো দোকান

হাবিব হাসান
প্রকাশিত: শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬, ৪:২৩ অপরাহ্ণ
ভালুকা বাসস্ট্যান্ডে আগুন, মুহূর্তেই পুড়ে গেল পুরো দোকান

ময়মনসিংহের ভালুকা বাসস্ট্যান্ড এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ‘মায়ের দোয়া এন্টারপ্রাইজ’ নামের একটি প্লাস্টিকের দোকান সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। শুক্রবার সকালে ঘটে যাওয়া এ ঘটনায় আনুমানিক এক কোটি টাকারও বেশি মালামাল পুড়ে ছাই হয়ে গেছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী জানান, শুক্রবার সকাল আনুমানিক ছয়টার দিকে দোকানে আগুন লাগার খবর পেয়ে তিনি দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন এবং ফায়ার সার্ভিসকে খবর দেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সাইনবোর্ডে আগুনের সূত্রপাত হয়ে তা দ্রুত পুরো দোকানে ছড়িয়ে পড়ে।

তিনি আরও জানান, দোকানে বিপুল পরিমাণ প্লাস্টিকজাত মালামাল থাকায় মাত্র দুই থেকে পাঁচ মিনিটের মধ্যেই আগুন ভয়াবহ আকার ধারণ করে। ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই দোকানের অধিকাংশ মালামাল পুড়ে ছাই হয়ে যায়।

কান্নাজড়ানো কণ্ঠে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী বলেন, “৩৮ বছর ধরে ব্যবসা করছি। জীবনের সব সঞ্চয় ও উপার্জন এই দোকানেই বিনিয়োগ করা ছিল। আগুনে প্রায় এক কোটি টাকারও বেশি ক্ষতি হয়েছে। ব্যাংকে ২০ লাখ টাকার ঋণ রয়েছে। এই দোকানের আয় দিয়েই পরিবার চলত এবং তিন সন্তানের পড়াশোনার খরচ চালানো হতো। এখন আমার সব শেষ হয়ে গেছে।”

স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসী জানান, মুহূর্তের মধ্যেই আগুন পুরো দোকানে ছড়িয়ে পড়ে এবং কিছু বোঝার আগেই দোকানটি সম্পূর্ণ পুড়ে যায়। তারা ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীর পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন।

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।