খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

শ্রীপুরে সরকারি খাসজমি দখল করে বাড়ি নির্মাণের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপে কাজ বন্ধ

শ্রাবণী আক্তার
প্রকাশিত: শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬, ৪:৫৩ অপরাহ্ণ
শ্রীপুরে সরকারি খাসজমি দখল করে বাড়ি নির্মাণের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপে কাজ বন্ধ

গাজীপুরের শ্রীপুর পৌর এলাকার কেওয়া পূর্বখণ্ডের আনসার রোডসংলগ্ন আমতলা মোড়ে সরকারি খাসজমিতে বাড়ি নির্মাণের অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, ৪৮৩৪ আরএস দাগের ১ নম্বর খাস খতিয়ানভুক্ত জমিতে অনুমতি ছাড়াই ওই নির্মাণকাজ করা হচ্ছিল। পরে উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে নির্মাণকাজ বন্ধ করা হয়েছে।

অভিযোগ রয়েছে, ওই এলাকার বাসিন্দা আব্দুস ছাত্তারের দুই ছেলে আশরাফুল ও হাসানুল ওই জমিতে বাড়ি নির্মাণ করছিলেন। শুক্রবার (১৪ আগস্ট) সকালে সরেজমিনে দেখা যায়, ইট-বালু দিয়ে তিনটি কক্ষের পাকা স্থাপনা নির্মাণের কাজ চলছিল। পাশাপাশি স্থাপনার টিনের চালা লাগানোর কাজও করা হচ্ছিল।

স্থানীয় সূত্রে জানা যায়, এর আগে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নির্মাণকাজে বাধা দেওয়া হয়েছিল। তখন অভিযুক্তরা কাজ বন্ধ রাখার অঙ্গীকার করেন। তবে পরবর্তীতে প্রশাসনের নির্দেশনা উপেক্ষা করে আবারও নির্মাণকাজ শুরু করার অভিযোগ ওঠে।

বিষয়টি জানতে পেরে শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদ ভূঁইয়া ঘটনাস্থলে গিয়ে নির্মাণকাজ বন্ধ করে দেন। এ সময় তিনি সরকারি জমিতে অনুমতি ছাড়া কোনো ধরনের স্থাপনা নির্মাণ না করার জন্য সংশ্লিষ্টদের কঠোর নির্দেশনা দেন।

পরে অভিযুক্তরা উপজেলা প্রশাসনের কাছে নির্মাণ করা স্থাপনা সরিয়ে নেওয়ার আশ্বাস দেন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সরকারি খাসজমিতে অনুমতি ছাড়া কোনো ধরনের স্থাপনা নির্মাণের সুযোগ নেই। প্রশাসনের নির্দেশনা অমান্য করে পুনরায় নির্মাণকাজ শুরু করা হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।